শ্রীলঙ্কায় হামলায় আইএসের সংশ্লিষ্টতা নিশ্চিত করলো অস্ট্রেলিয়া!

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৯, ১২:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২২:০০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইস্টার সানডেতে হামলায় জড়িত স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএসের কাছ থেকে সহায়তায় পেয়েছিলো। তিনি বলেন, তিনি নিশ্চিত করেই স্থানীয় লঙ্কান ওই গোষ্ঠী ও আইএসে যোগসাজশের কথা বলছেন। একদিন আগেই লঙ্কান কর্মকর্তারা বলেছিলেন, বিদেশি সহায়তার ব্যাপারে এখনও খতিয়ে দেখছেন তারা।

  অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন

রবিবার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। শ্রীলঙ্কার পুলিশ এসব হামলার জন্য স্থানীয় উগ্রগোষ্ঠী ন্যাশনাল তাওহিদ জামাতকে (এনটিজে) দায়ী করে। তাদের আশঙ্কা, আন্তর্জাতিক জঙ্গির সহায়তায় এই হামলায় চালিয়েছে এনটিজে।

স্কট মরিসন বলেন, আইএস এই হামলায়সহ ওই দলকে বিভিন্ন সহায়তা দিয়েছে। তার দাবি, অস্ট্রেলীয় পুলিশের তদন্তের এই তথ্য পাওয়া গেছে।

এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। পরে এক ভিডিওতে আট হামলাকারীর ছবি প্রকাশ করে সাত হামলাকারীর হামলার বিবরণ প্রকাশ করা হয়।

শ্রীলঙ্কা সরকারের ধারণা,  হামলার পেছনে রয়েছে ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামে একটি উগ্রবাদী গ্রুপ। গ্রুপটির সন্দেহভাজন নেতা হাশিম নিহত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি‘র সিংহলিজ সার্ভিসের খবরে বৃহস্পতিবার জানানো হয়েছে, এখনও তার মৃত্যুর খবর নিশ্চিত নয়। ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুয়ান বিজয়াবর্ধনের এক বিবৃতির বরাতে ওই খবর দেয় বিবিসি। তবে সুনির্দিষ্টভাবে হাশিমের ভাগ্য নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের