তোমাদের ক্ষমা করে দিয়েছি: হামলাকারীদের প্রতি শ্রীলঙ্কার ধর্মযাজক

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৯, ২১:০১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২১:০৫
image

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে সিরিজ বিস্ফোরণের ঘটনায় জড়িত উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের প্রতি এক শক্তিশালী বার্তা দিয়েছেন শ্রীলঙ্কার জিওন চার্চের যাজক রোশান মাহেসিন। আত্মঘাতীসহ ওই হামলার নেপথ্যে থাকা সব জঙ্গিকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন তিনি। বিদ্বেষকে দূরে ঠেলে তাদের প্রতি দিয়েছেন ভালোবাসার বার্তা।

ধর্মযাজক রোশান
২১ এপ্রিল (রবিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে,বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে।

সেদিন হামলার লক্ষ্যবস্তু হওয়া তিনটি গির্জার একটি হলো বাট্টিকালোয়া শহরের জিওন চার্চ। ওই গির্জায় বিস্ফোরণে ২৮ জন প্রাণ হারায়, আহত হয় ৭০ জন। ঘটনার দিন একটি গির্জা পরিদর্শনের জন্য নরওয়েতে ছিলেন জিওন চার্চের যাজক রোশান মাহেসিন।

যুক্তরাজ্যভিত্তিক খ্রিস্টীয় দাতব্য সংস্থা ‘দ্য লাইফ’কে রোশান বলেন, ‘আমরা আঘাতপ্রাপ্ত। আমরা ক্ষুব্ধও। তারপরও বাট্টিকালোয়ার জিওন চার্চের জ্যেষ্ঠ যাজক হিসেবে সকল ধর্মসভা ও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমরা আত্মঘাতী বোমা হামলাকারী ও তাদেরকে পরিচালনাকারীদের বলছি যে, আমরা তোমাদের ভালোবাসি ও ক্ষমা করে দিয়েছি।’

যিশু খ্রিস্টকে স্মরণ করে তিনি বলেন, ‘কেউ না বুঝে কিছু করলে ঈশ্বরপুত্র তাদেরকে ক্ষমা করে দেন। আমরা যারা যিশু খ্রিস্টের পদাঙ্ক অনুসরণ করি, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এসব মানুষকে তিনি ক্ষমা করে দেন।’  

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম