ঘূর্ণিঝড় ফণী: ঝুঁকিতে লাখ লাখ শিশু, ওয়ার্ল্ড ভিশনের সতর্কতা

বিদেশ ডেস্ক
০২ মে ২০১৯, ২১:২০আপডেট : ০২ মে ২০১৯, ২১:২৫

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারনে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকার লাখ লাখ পরিবার এবং শিশু ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশন। ভারতের আবহাওয়া অধিদফতর বলেছে, ১৯৭৬ সালের পর ভারত মহাসাগরীয় এলাকায় এপ্রিল মাসে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। ঘূর্ণিঝড় ফণী: ঝুঁকিতে লাখ লাখ শিশু, ওয়ার্ল্ড ভিশনের সতর্কতা

শুক্রবার (৩ মে) সন্ধ্যা নাগাদ ঝড়টি বাংলাদেশে আঘাত হানতে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। আবহাওয়াবিদরা বলছেন, গত ১০ বছরের মধ্যে শক্তিশালী ঝড় হবে এই ফণী। বর্তমানে এর গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটার। ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে দেশটির পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড়টি।

মানবিক সহায়তা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ফ্রেড উইট্টেভেন বলেন, ‘বিশ্বের এই এলাকায় বছরের এই সময়ে বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী। এর কবলে পড়তে পারে লাখ লাখ মানুষ। আমরা উপকূলীয় এলাকায় বসবাসরত পরিবার এবং শিশুদের নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। উপকূলীয় এলাকায় বাতাস সবচেয়ে জোরালো হতে পারে আর নিম্নাঞ্চলে বসবাসরতরা আকস্সিক বন্যা ও ভূমিধ্বসের কবলে পড়তে পারে’।

ওয়ার্ল্ড ভিশনের তরফে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত নিয়োজিত তাদের জরুরি কর্মীরা অন্য বেসরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট দেশগুলোতে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

ভারতে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা ফ্রাঙ্কলিন জোনস বলেন, তাৎক্ষনিক বরাদ্দ এবং জরুরি ত্রাণ সামগ্রি প্রস্তুত করা হয়েছে। যেসব এলাকায় ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচী চলমান রয়েছে তাদের সতর্ক করা হয়েছে। আর স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা কার্যকর করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশনের প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানবিক ও জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক মেইমেই লিয়াং বলেন, প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকা এবং এখাণকার লাখ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে। সেকারণে আমরা মনে করি দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি এই অঞ্চলের জন্য এতটা গুরুত্বপূর্ণ।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম