ভেনেজুয়েলায় সামরিক সদস্যদের সঙ্গে রাজপথে মাদুরো

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৯, ১২:৩৭আপডেট : ০৩ মে ২০১৯, ১২:৩৮

ভেনেজুয়েলার সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে রাজধানী কারাকাসের রাজপথে হাঁটলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর সেই ছবি প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে। বৃহস্পতিবার (২ মে) বিরোধী দলীয় নেতা গুইদোর ডাকা অভ্যুত্থানের প্রচেষ্টা নস্যাতের পর সেনা সদস্যসদের সঙ্গে নিয়ে হাজির হন মাদুরো। তুর্কি বার্তা সংস্থা আনদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভেনেজুয়েলায় সামরিক সদস্যদের সঙ্গে রাজপথে মাদুরো নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় আকস্মিক অভ্যুত্থানের ঘোষণা দেন গুইদো। ভিডিওতে তার সঙ্গে বেশ কয়েকজন সামরিক সদস্যকেও দেখা যায়। এই অভ্যুত্থানে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বুধবার ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।  

এরপর রাজধানী কারাকাসে সামরিক সেনাদের সঙ্গে উপস্থিত হন মাদুরো। টুইটারে প্রকাশিত লাইভে দেখা যায় মাদুরো সেনাদের উদ্দেশ্যে এক বক্তব্যে বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সকে(এফএএনবি )ভেনিজুয়েলার সংবিধান,শান্তি ও গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, পুরো পৃথিবীর সামনে এফএএনবিকে এখন একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে, যারা মার্কিন ডলারের কাছে নিজেদের বিক্রি করে দেয় ওইসব নেতার অভ্যুত্থানের বিরুদ্ধে লড়তে ভেনেজুয়েলায় সংবিধানিক, নৈতিক, সংযোজক এবং সংযুক্ত সেনাবাহিনী রয়েছে।

মাদুরো  আরও বলেন ভেনেজুয়েলার ভবিষ্যত হবে শান্তি, সমৃদ্ধি, কর্মস্থান সমৃদ্ধ এবং যেকোন অসুবিধা সম্মুখীন হলে তা মোকাবিলায় সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজসহ সাড়ে চার হাজারেরও বেশি সেনাকর্মী এই পদযাত্রায় অংশ নেন। 

/একে/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম