ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৯, ০৩:২৮আপডেট : ০৫ মে ২০১৯, ০৩:৩৪

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

শুক্রবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করেছে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, শনিবার গাজা উপত্যকা থেকে এই হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত শিশুর নাম সাবা আরার। তার বয়স এক বছর দুইমাস। তার গর্ভবতী মাও মারাত্মক আহত হয়েছেন। 

এদিকে ইসরায়েলি সেনামুখপাত্র দাবি করেন, তারা এই বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপন লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের িএক বোমা তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির আঞ্চলিক দফতরে আঘাত আনে। 

হামাস ও ইসলামিক জিহাদ মিসরে আলোচনায় থাকার মধ্যেই নতুন করে এই উত্তেজনা দেখা দিলো। যদিও গত মাসের অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বিলম্ব নিয়ে হামাসের অভিযোগে কয়েকদিন ধরেই কিছুটা উত্তেজনা বিরাজ করছিল।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম