মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে সহযোগিতা বন্ধ হবে না: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৯, ১০:২৯আপডেট : ০৫ মে ২০১৯, ১৬:৪৬

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞা ও হুমকি সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা বন্ধ হবে না। শনিবার মস্কোয় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সের্গেই রিয়াবকভ বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু কর্মসূচিসহ অন্যান্য ক্ষেত্রে ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতা আগের মতোই থাকবে।

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের সঙ্গে সহযোগিতা বন্ধ হবে না: রাশিয়া

রাশিয়া নিজেই ২০১২ সাল থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা মোকাবিলা করে এসেছে বলে উল্লেখ করেন রিয়াবকভ। তিনি বলেন, ওয়াশিংটনের এ ধরনের অবৈধ পদক্ষেপের সঙ্গে মস্কো নিজেকে মানিয়ে নিয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার অভিন্নতার কথাও উল্লেখ করেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তেহরান ও মস্কো কখনোই ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করবে না।

যুক্তরাষ্ট্র গত শুক্রবার রাতে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু কর্মসূচিতে দেওয়া তিনটি ছাড় প্রত্যাহার করে নেয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের বুশেহর পরমাণু প্রকল্পের বর্তমান চুল্লির বাইরে অন্য কোনও প্রকল্পে কোনও দেশ তেহরানকে সহযোগিতা করতে পারবে না। প্রাকৃতিক ইউরেনিয়ামের পরিবর্তে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে স্থানান্তর প্রক্রিয়াও এখন থেকে নিষেধাজ্ঞার আওতায় আসবে। এ ছাড়া, ইরানে উৎপাদিত ভারী পানি আর মজুত করা যাবে না।
পরমাণু সমঝোতায় ইরানকে ৩ দশমিক ৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তৎপরতা পুরোপুরি বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম