হামাস তাড়াতে গাজা দখলের পরামর্শ ইসরায়েলি মন্ত্রীর

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ১৬:১০আপডেট : ০৬ মে ২০১৯, ১৬:১৯
image

হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে অবশ্যই গাজা জয় করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য ইউভাল স্টেইনিৎজ। সোমবার (৬ মে) সকালে আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইউভাল স্টেইনিৎজ
ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের ধারাবাহিকতায় গাজা উপত্যকায় দশ বছরের বেশি সময় ধরে চলা অবরোধের প্রতিবাদে শুক্রবার আবারও বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। ওই বিক্ষোভের মধ্য থেকে এক ফিলিস্তিনির ছোড়া গুলিতে সীমান্ত বেড়ার কাছে দুই সেনা আহত হওয়ার দাবি করে ইসরায়েল। এর জবাবে বিমান হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ঘটনার জেরে শনিবার সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূমি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরে ৩২০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। আর ফিলিস্তিনি ভূমি থেকে ৬০০ রকেট হামলা চালানো হলেও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। গাজার কর্মকর্তাদের দাবি, দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনি রকেট হামলায় চার নাগরিক নিহতের দাবি করেছে ইসরায়েল। রবিবার রাতে দুই দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

ইসরায়েলি জ্বালানিমন্ত্রী ইউভাল স্টেইনিৎজ হুঁশিয়ার করে বলেন, রবিবার (৫ মে) রাতে গাজায় ইসরায়েল যে হামলা চালিয়েছে তা সর্বোচ্চ পর্যায়ের হামলা। তার দাবি, ২০১৪ সালে গাজায় চালানো হামলার মতোই শক্তিশালী ছিল এগুলো। ‘৫০ দিন পর আমরা ভবনগুলো গুঁড়িয়ে দিয়েছিলাম, আর এখন আমরা তা একদিনেই করে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘হামাসকে তাড়াতে হলে আমাদেরকে গাজা জয় করতে হবে। এটা সম্ভব। তবে এর জন্য অনেক চড়া মূল্য দিতে হবে।’

দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে ঠেকাতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজাকে আলাদা করার চেষ্টা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্টেইনিৎজ উল্টো ফিলিস্তিনিদের দায়ী করেন। বলেন, ‘গাজা আর রামাল্লাহর মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করছে ফিলিস্তিনিরাই।’ 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম