ওড়িশার মানুষের হৃদয় স্পর্শ করলো শিখ স্বেচ্ছাসেবীরা

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৯, ১৩:৫১আপডেট : ০৭ মে ২০১৯, ১৩:৫৪

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণীর বিভীষিকা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভারতের ওড়িশা রাজ্যের মানুষ। ২০১৯ সালের ৩ মে আঘাত হান ওই ঝড় লণ্ডভণ্ড করে পুরী ও ভুবনেশ্বরসহ রাজ্যের অধিকাংশ এলাকা। ইতোমধ্যেই মানবিক মমত্ববোধ নিয়ে দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে শিখ স্বেচ্ছাসেবীরা। কোনও রকম বাছবিচার বা বৈষম্য ছাড়াই সাধ্যমতো দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাজ্যের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এসব স্বেচ্ছাসেবী।

ওড়িশার মানুষের হৃদয় স্পর্শ করলো শিখ স্বেচ্ছাসেবীরা পুরো রাজ্যের একাংশ অন্ধকারে ছেয়ে যাবে, খাবার ও পানির অভাব মানুষকে বিপন্ন করে তুলবে; এমন একটি দিন ওড়িশায় আসতে পারে, এমনটা হয়তো কেউ ভাবতেও পারেনি। কিন্তু প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় যেন সব হিসাব নিকাশ উল্টে দিলো। প্রকৃতির ক্ষমতা আসলে কতটা ব্যাপক তা-ই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো ফণী।

এই দুর্যোগ পরবর্তী সময়ে দুর্গত মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে যুক্তরাজ্যভিত্তিক শিখ ধর্মাবলম্বীদের স্বেচ্ছাসেবক সংস্থা ‘খালসা এইড ইন্টারন্যাশনাল’। তাদের মধ্যে ত্রাণ বিতরণসহ অতি দরকারি নানা সেবা দিচ্ছে সংস্থাটি।

দুর্গত মানুষের মধ্যে দিনে দুই বার রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করছে খালসা এইড ইন্টারন্যাশনাল। গত বছর কেরালার বন্যার সময়েও দুর্গত মানুষের পাশে দাঁড়ায় স্বেচ্ছাসেবী এই সংস্থা। ইরাক ও লেবাননেও শরণার্থীদের জন্য কাজ করছে খালসা এইড ইন্টারন্যাশনাল।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি