যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় কিশোর নিহত

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৯, ১৬:০০আপডেট : ০৮ মে ২০১৯, ১৬:১৪

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় এক হাইস্কুলে বন্দুকধারীর হামলায় এক কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও সাতজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলায় কিশোর নিহত

যুক্তরাষ্ট্রে বছরে ৩০ হাজারেরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। এ নিয়ে প্রায় সময় বিদ্যমান অস্ত্র আইন এবং অস্ত্র বিক্রেতা ও রাজনীতিকদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। নির্বিচার গুলির ঘটনা রুখতে শিক্ষকদের কাছে অস্ত্র রাখার প্রস্তাবের পক্ষে জনসমর্থন আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শক্তিশালী অস্ত্র সমর্থক গ্রুপ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। 

মঙ্গলবার কলোরাডোর ডেনভারের কাছে স্টেম স্কুল হাইল্যান্ড রাঞ্চে এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে দুই হামলাকারীকেই গ্রেফতার করা হয়েছে।

কাউন্টি শেরিফ টনি স্পারলক বলেন, হামলাকারীদের মধ্যে একজন তরুণ। স্থানীয় সময় দুপুর ২টার দিকে তারা স্কুলে প্রবেশ করেন। এরপর দুইটি স্থানে গুলি চালান।  

গোলাগুলির পর কলোরাডোর গর্ভনর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।      

এই নিয়ে চলতি বছর যুক্তরাষ্ট্রে ১১৫টি গোলাগুলির ঘটনা ঘটলো। হোয়াইট হাউস থেকে এক টুইটবার্তায় হামলায় হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম