ষষ্ঠ ধাপের নির্বাচনে ভোট দিচ্ছে দিল্লিসহ ভারতের ৬ রাজ্যের ভোটাররা

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ০৯:৪৮আপডেট : ১২ মে ২০১৯, ১৫:২৯

সাত ধাপে অনুষ্ঠিতব্য ভারতের সাধারণ নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশটির ৬টি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজধানী দিল্লিসহ এসব রাজ্যের ৫৯টি আসনের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এই ধাপের ভোটগ্রহণ ক্ষমতাসীন বিজেপির জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে ২০১৪ সালের সর্বশেষ নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে ৪৫টিতে জয় পেয়েছিল বিজেপি। স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এখন পর্যন্ত এই ধাপের ভোটগ্রহণে বড় ধরণের কোনও অনিয়ম বা সহিংসতার খবর পাওয়া যায়নি। ষষ্ঠ ধাপের নির্বাচনে ভোট দিচ্ছে দিল্লিসহ ভারতের ৬ রাজ্যের ভোটাররা

গত ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে ভারতের নির্বাচনে সাত ধাপের ভোটগ্রহণ। ১৯ মে পর্যন্ত ভোট গ্রহণ শেষে ২৩ মে ফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ভারতের প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই হাজার রাজনৈতিক দলের প্রায় আট হাজার প্রার্থীর মধ্য থেকে ৫৪১ জন প্রতিনিধি নির্বাচন করবেন তারা।

রবিবার উত্তর প্রদেশের ১৪টি, হরিয়ানার ১০টি, দিল্লির ৭টি, ঝাড়খন্ডের ৪টি এবং বিহার, মধ্য প্রদেশ এবং পশ্চিমবঙ্গের ৮টি করে আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি ১৭ লাখ। মোট এক লাখ ১৩ হাজার পোলিং বুথে তাদের ভোট নেওয়া হবে। ভোটগ্রহণ সুষ্ঠু করতে আসনগুলোতে প্রায় ৬০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পশ্চিমবঙ্গের তামলুক, কান্তি, ঘাটাল, বাকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া এবং ঝারগ্রাম আসনে ষষ্ঠ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব আসনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে।

৫৯টি আসনে ভোটগ্রহণ ছাড়াও ত্রিপুরার ২৬টি আসনের ১৬৮টি পোলিং স্টেশনে রবিবার পুনরায় ভোটগ্রহণ করা হবে। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে অনিয়মের কারণে এসব কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম