আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দফতরে পেট্রোল বোমা হামলা

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৯, ১৪:১০আপডেট : ১২ মে ২০১৯, ১৪:১৩

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রমা-র দফতরে শনিবার পেট্রোল বোমা হামলা চালিয়েছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর দফতরের প্রবেশপথে বোমাটি নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বিক্ষোভকারীরা। এ সময় উভয় পক্ষের প্রায় ডজনখানেক আহত হন। গ্রেফতার করা হয় বিরোধী দলের এক নেতাকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দফতরে পেট্রোল বোমা হামলা প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে জালিয়াতি ও দুর্নীতির দায়ে তিন মাস ধরে বর্তমান প্রধানমন্ত্রী ইদি রমা-র পদত্যাগের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা। এর মধ্যেই শনিবারের বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা স্লোগান দেয়, আমরা একটি ইউরোপিয়ান আলবেনিয়া চাই।

গত ফেব্রুয়ারি থেকেই নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার আলবেনিয়ার সরকারবিরোধীরা। বিরোধী এমপিরা পার্লামেন্ট বর্জন করছেন। শনিবার প্রধানমন্ত্রীর দফতরে পেট্রোল বোমা হামলার পর ভবিষ্যতে আরও বড় ধরনের বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লুলজিম বাশা। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, যতদিন পর্যন্ত সরকার আলবেনিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখবে যতদিন ততদিন এই লড়াই অব্যাহত থাকবে। আমাদের মিশন হচ্ছে, আমরা অপরাধ ও দুর্নীতি থেকে দেশকে মুক্ত করবো। আলবেনিয়াকে ইউরোপের অন্যান্য অংশের মতো করে বিনির্মাণ করা হবে।

এদিকে বিরোধীদের অবস্থানকে অন্ধ নীতি হিসেবে আখ্যায়িত করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিরোধীরা সরকারের পদত্যাগের দাবি তুলছে, যা দু:খজনক। তাদের আগুন সরকারের নয়; বরং দেশের ক্ষতি করেছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম