২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ: গবেষণা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০১৯, ২২:৪৮আপডেট : ১৩ মে ২০১৯, ২২:৫৮

আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ। তাদের গবেষণায় আভাস দেওয়া হয়েছে, ওই সময়ে ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের মাথাপিছু আয় ৩০০ ডলার বেড়ে যাবে। গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং শীর্ষ ৭ অর্থনীতির দেশের মধ্যে থাকবে মহাদেশের ৫টি দেশ: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও ফিলিপাইন। ওই ৫ দেশের প্রবৃদ্ধি ৭ শতাংশে স্থিতিশীল থাকবে।

২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ: গবেষণা

রবিবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের ভারতীয় প্রধান মধুর  ঝাঁ ও বিশ্ব-অর্থনীতি বিভাগের প্রধান ডেভিন মান গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। এতে বলা  হয়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগেরই বসবাস হবে এশিয়া অঞ্চলে। জনতাত্ত্বিক এই সুবিধা ভারতের জন্য আশীর্বাদ হয়ে আসবে। বাংলাদেশেও স্বাস্থ্য ও শিক্ষা খাতের বিনিয়োগের উৎপাদনশীলতা বাড়বে। গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ভারতীয়দের চেয়ে আর্থিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকবে বাংলাদেশিরা। সেসময় ভারতের মাথাপিছু দাঁড়াবে ৫ হাজার ৪০০ ডলারে। একই সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় আরও ৩০০ ডলার বেড়ে দাঁড়াবে ৫ হাজার ৭০০তে।

 

২০১০ সালে যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রথম এই গবেষণা শুরু করে তখন থেকেই এশীয় আধিপত্য শনাক্ত করতে সক্ষম হন তারা। সে সময় এশিয়া ও আফ্রিকার ১০ দেশ: চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, নাইজেরিয়া, ইথিওপিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা ও মোজাম্বিকের মধ্যে কারা শীর্ষ ৭ অবস্থান দখল করবে, তা নিয়ে দ্বিধাবিভক্ত ছিলেন গবেষক দলের সদস্যরা। সাম্প্রতিক এই তালিকায় চীনের অনুপস্থিতিতে টের পাওয়া যাচ্ছে, বিগত চার দশক ধরেই আধিপত্য বজায় রাখলেও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের ধীরগতি প্রতিফলিত হয়েছে। চীনের মাথাপিছু আয়ও স্থিতিশীল নয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর গবেষণা বলছে, ২০৩০ সালে গিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৫ শতাংশে।

২০৩০ সালের মধ্যে ভারতের চেয়ে ধনী হবে বাংলাদেশ: গবেষণা

এশিয়া ছাড়াও আফ্রিকার ইথিওপিয়া ও আইভরি কোস্টও ২০৩০ সাল নাগাদ ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তালিকায় স্থান পেতে পারে। অর্থাৎ প্রতি ১০ বছরে ওই দুই দেশের মোট জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার দ্বিগুণ। মাথাপিছু আয়ও বাড়ছে দ্রুতগতিতে।  গত বছর যেখানে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিলো আড়াই হাজার ডলার, ২০৩০ সালে গিয়ে তা দাঁড়াবে ১০  হাজার ৪০০ ডলারে। 

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম