কারফিউ সত্ত্বেও শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা অব্যাহত, নিহত ১

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৯, ০৯:০২ আপডেট : ১৪ মে ২০১৯, ১১:২৩
image

দেশজুড়ে কারফিউ জারির পরও শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা এক ব্যক্তি হত্যার শিকার হয়েছে। সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে একদল দাঙ্গাবাজ। সে দেশের গির্জা ও হোটেলে সাম্প্রতিক হামলার পর থেকেই খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চলছে। রবিবার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে  সেখানে মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়।

কারফিউ সত্ত্বেও শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা অব্যাহত, নিহত ১ তিন সপ্তাহ আগে ইস্টার সানডে’র দিনে দেশটির ৩টি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস বিবৃতি দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছে মুসলিম সম্প্রদায়। সেই ধারাবাহিকতায় রবিবার ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তিন জেলায়, এবং পরে দেশজুড়ে কারফিউ জারি করে সে দেশের সরকার। তা সত্ত্বেও সহিংসতা থামানো যায়নি। 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পুতালাম জেলায় এক কাঠমিস্ত্রী তার নিজের কর্মস্থলেই দুর্বৃত্তদের উন্মত্ত হিংসার বলি হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, ‘সংঘাতকারীরা সংঘবদ্ধ হয়ে তার কারখানায় গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে তাকে রক্তাক্ত করে। হাসপাতালে নেওয়ার অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়।’ ওই কর্মকর্তা জানান, দাঙ্গায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা। 

চিলাউ শহরে তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন কয়েকটি দোকানে খ্রিস্টানদের হামলার পর দেশজুড়ে এই মুসলিমবিরোধী সহিংস উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশ দেশজুড়ে ছয় ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দেয়। তবে জারিকৃত কারফিউ ভেঙেই সেখানে সহিংস তাণ্ডব চালানো হচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
অর্থনীতি চাঙা, তবু কেন দরপতন ভারতের শেয়ার বাজারে
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
সরকারের ৩ সিদ্ধান্তে গরিবের পেটে লাথি, সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা