মুসলিমবিরোধী সহিংসতা: শ্রীলঙ্কায় দ্বিতীয় রাতের মতো কারফিউ কার্যকর

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ১০:৪৮আপডেট : ১৫ মে ২০১৯, ১০:৫২
image

মুসলিমবিরোধী সহিংস পরিস্থিতিকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় দ্বিতীয় রাতের মতো দেশজুড়ে কারফিউ কার্যকর হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) রাত ৯টা থেকে নতুন এ কারফিউ জারি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শ্রীলঙ্কার সেনা সদস্য
তিন সপ্তাহ আগে ইস্টার সানডে’র দিনে শ্রীলঙ্কার ৩টি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস বিবৃতি দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছে মুসলিম সম্প্রদায়। সেই ধারাবাহিকতায় রবিবার ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তিন জেলায় এবং পরে দেশজুড়ে কারফিউ জারি করে সে দেশের সরকার। তা সত্ত্বেও সহিংসতা থামানো যায়নি। কারফিউ চলার মধ্যেই সোমবার রাতে ৪৫ বছর বয়সী এক মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে একদল দাঙ্গাবাজ। এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে আবারও কার্যকর হয় দেশব্যাপী কারফিউ।

পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নর্থ-ওয়েস্টার্ন প্রদেশে কারফিউ বলবৎ থাকবে। এক টেলিভিমন ভাষণে পুলিশ প্রধান চন্দনা বিক্রমারত্নে সতর্ক করেছেন, তার কর্মকর্তারা সহিংসতাকারীদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবিলা করবে। দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে সবাই শান্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বলেছেন, বর্তমান এ সহিংস পরিস্থিতির কারণে গত মাসের হামলার ঘটনার তদন্ত কাজে ব্যাঘাত ঘটছে। সবাইকে শান্ত হওয়ার এবং ‘বিদ্বেষ বর্জনের’ আহ্বান জানিয়েছে জাতিসংঘও।

সহিংসতা সৃষ্টির জন্য এরইমধ্যে উগ্রপন্থী বৌদ্ধ সংগঠনের এক নেতাসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের