প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে ইফতার মাহফিল

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ১৬:৪৩আপডেট : ২১ মে ২০১৯, ২০:০৮

ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন করলেন মুসলিম প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন প্রতিনিধি পরিষদের অনেক সদস্য। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে ইফতার মাহফিল

হোয়াইট হাউসে প্রতিবছরই মুসলিম কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। হোয়াইট হাউসে এ ইফতার পার্টি আয়োজনের সংস্কৃতি শুরু করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তবে কংগ্রেস ভবনে ইফতারের আয়োজন এবারই প্রথম।

এই ইফতারের মূল আয়োজনে ছিলেন কংগ্রেসে ডেমোক্রেটিক সদস্য ইলহান ওমার, রশিদা তালিব এবং অ্যান্দ্রে কারসন। এছাড়া মুসলিমদের নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন মুসলিম অ্যাডভোকেটসও এই আয়োজনে সহায়তা করে।

এই ইফতারের মাধ্যমে কংগ্রেসে প্রথম নির্বাচিত মুসলিম নারী তালিব ও ইলহান ওমরের প্রতি বাকিদের সমর্থন আরও একবার সামনে এলো। ইফতারে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ২০১৬ নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের সমালোচনার শিকার খিজর খানও। তবে উপস্থিত হতে পারেননি স্পিকার ন্যান্সি পেলোসি।

প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে ইফতার মাহফিল ক্যাপিটল হিলের সেই ইফতার আয়োজনে সবার প্লেটেই ছিল খেজুর, সালাদ, ফল ও সিদ্ধ কুমড়া। ছিল আইসক্রিম। ইফতারের জন্যই তৈরি করা হয়েছিলো সব।

ইফতারের আগমুহূর্তে দেওয়া বক্তব্যে তালিব বলেন, এই আয়োজনের মাধ্যমে চোখের আড়ালে থেকে যাওয়া একটি গোষ্ঠীকে আবার সামনে আনা হয়েছে। আমাদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

তালিব বলেন, আমরা সবকিছু অন্য দৃষ্টিতে দেখতে চেয়েছি। সমালোচকরা আমদের সমালোচনা করলেও সাহসের সঙ্গেই আমরা এটা করতে পেরেছি।

ইলহান ওমর বলেন, এটা দারুণ। বিশ্বের অন্যতম প্রভাবশালী মানুষগুলোর সঙ্গে বসে এই ঐতিহ্য বরণ করার অনুভূতিই অন্যরকম।

সিনেটর রিচার্ড জে ডাবিন বলেন, ধর্ম আপনার মূল্যবোধ তৈরি করে। বিদ্বেষ তৈরি করে এমন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ বন্ধ করবো আমরা।

প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ নেতা স্টেনি এইচ হয়ের বলেন, ‘বাইবেল আমাদের শুধু খ্রিস্টান প্রতিবেশীদের ভালোবাসতেই শিক্ষা দেয় না; বরং সব মানুষকেই ভালোবাসতে শেখায়।’

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম