ইভিএমে প্রোগ্রামিং করা ছিল, বিদেশি শক্তির হাত থাকতে পারে: মমতা

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ১২:৫৯আপডেট : ২৬ মে ২০১৯, ১৬:২৮

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার ধারণা একটা প্রোগ্রামিং করা ছিল। ভোটের আগে থেকেই আমার কাছে খবর আসছিল। কিন্তু আমি কী করবো? ইভিএম তো ভেঙে দিতে পারি না। যেখানে যেখানে এক লাখ ভোটের ব্যবধানে তৃণমূল হেরেছে, সেখানে আমরা হেরেছি বলে মনে করি না। ওখানেই প্রোগ্রাম সেটিং হয়েছে। সে কারণে দেখুন না বিজেপি এক লাখ ভোটের বেশি ব্যবধানে কয়টা আসনে জিতেছে? আমার দৃঢ়বিশ্বাস, এতে বাইরের হাত রয়েছে। দেশের স্বার্থে সেটা বললাম না।’

ইভিএমে প্রোগ্রামিং করা ছিল, বিদেশি শক্তির হাত থাকতে পারে: মমতা লোকসভা ভোটের আগে থেকেই ইভিএম ইস্যুতে সোচ্চার ছিলেন মমতা। এটি ব্যবহার করে বিজেপি ভোট কারচুপি করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। শনিবারের সংবাদ সম্মেলনে সেই অভিযোগ নিয়ে আর কোনও রাখঢাক রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

ইভিএমে যে কারচুপি হতে পারে সে ব্যাপারে কংগ্রেস-সহ ২২টি বিরোধী দলই আশঙ্কা প্রকাশ করছিল। সে জন্য তারা আগে ভিভিপ্যাট গণনার দাবি জানিয়েছিল। তবে ভোটের পর কোথাও কোনও ভিভিপ্যাট গণনা নিয়ে সমস্যা হয়নি। তাই কংগ্রেসও আর কমিশনের বিরুদ্ধে এ ব্যাপারে মুখ খোলেনি। বাকিরাও নয়। সবাই ভোটের ফল মেনে নিয়েছেন। একমাত্র মমতাই তার অবস্থানে অটল রইলেন।

মমতার ভাষায়, কংগ্রেস কখনও কখনও আত্মসমর্পণ করে। কিন্তু বাকিরা ভয় পেলেও আমি পাই না। ওরা যে প্রোগ্রাম সেটিং করেছিল তা ওদের কথাতেই প্রমাণিত। নইলে বাংলায় প্রচারে এসে কী করে বলে ৩০০টা আসন পাবো। কী করে বলে ২৩টা আসনে জিতবো! সেটিং না করলে এটা সম্ভব? সূত্র: দ্য ওয়াল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম