অবরোধ সত্ত্বেও সৌদি আরবে সম্মেলনে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৯, ২৩:৪৩আপডেট : ২৯ মে ২০১৯, ২৩:৪৪

সৌদি আরবের মক্কায় এই সপ্তাহে অনুষ্ঠিতব্য এক উপসাগরীয় সম্মেলনে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। এই ঘোষণার মাধ্যমে প্রায় দুই বছর আগে রিয়াদের নেতৃত্বে কাতারের ওপর অবরোধ আরোপের পর প্রথমবারের মতো দোহার কোনও উচ্চপদস্থ কর্মকর্তা সৌদি সফরে যাচ্ছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং অন্য কয়েকটি দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে এই সম্মেলন শুরু হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এই সম্মেলনে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রীআবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি

সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশ চারটি। তবে কাতার এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছে দোহা।

আল জাজিরার খবরে বলা হয়েছে অবরোধ আরোপের প্রায় দুই বছরের মাথায় এই সপ্তাহে রিয়াদের কাছ থেকে সম্মেলনে অংশ নেবার আমন্ত্রণ পান কাতারের আমির শেক তামিম বিন হামাদ আল থানি। তবে তিন দিনের এই সম্মেলনে আমির অংশ নেওয়ার আগ্রহ দেখাননি বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে কাতার। কাতারের নেতাদের এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে নিষেধাজ্ঞার অবস্থান থেকে দেশগুলো সরে আসছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশি দেশগুলোর নিষেধাজ্ঞার আওতায় পড়ার পর যুক্তরাষ্ট্র ও তুরস্কের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত করে কাতার। বিশ্বের বৃহত্তম তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রফতানিকারক দেশটি নিজেদের তেল ও গ্যাস খাতের উন্নয়ন অব্যাহত রাখতে সমর্থ হয়। এরই মধ্যে সৌদি আরবের তরফে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেল দেশটি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম