দর্শক সারিতে সুষমা স্বরাজ, থাকছেন না মোদির নতুন মন্ত্রিসভায়

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৯, ২০:২০আপডেট : ৩০ মে ২০১৯, ২১:০৪

আগের মেয়াদে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো বিজেপি নেতা সুষমা স্বরাজ এবারের মন্ত্রিসভায় থাকছেন না। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে দর্শক সারিতে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে তার শপথ না নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে স্বাস্থ্যগত কারণে ৬৭ বছর বয়সী এই নেতা মন্ত্রিসভায় থাকবেন না বলে গুঞ্জন শুরু হয়। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানের দর্শকসারিতে সুষমা স্বরাজ

গত ২৩ মে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার দীর্ঘ বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির বাসভবনে পাঁচ ঘণ্টার এই বৈঠকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের বিষয়ে আলাপ হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এছাড়া আরও কয়েক দফার বৈঠকে নির্ধারিত সদস্যদের নিয়ে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে প্রায় আট হাজার দেশি-বিদেশি অতিথির উপস্থিতি শপথ নেওয়া শুরু হয়।

মোদির নেতৃত্বাধীন আগের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনও জরুরি সাহায্যের আবেদনে দ্রুত সাড়া দিতেন তিনি। এমনকি ঠাট্টার ছলে করা অনেক অনুরোধেও সাড়া দিয়েছেন তিনি।  

বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শুরু হয় নতুন মন্ত্রিসভায় থাকছেন সুষমা স্বরাজ। বিকেল পাঁচটায় নরেন্দ্র মোদির বাসভবনে নতুন মন্ত্রীদের চা-চক্রে ছিলেন না তিনি। তখন আবারও গুঞ্জন শুরু হয় তিনি হয়তো নতুন মন্ত্রিসভায় থাকছেন না।

নয়বার নির্বাচিত এই আইনপ্রণেতা এবার স্বাস্থ্যগত কারণে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিদিশা থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা ১৯৯০-এর দশকে অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন।

শরীরে ডায়াবেটিস পরিস্থিতির অবনতি হওয়ায় ২০১৬ সালে একবার ছুটি নিয়ে নিয়েছিলেন সুষমা। পরে তার কিডনি প্রতিস্থাপনও হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম