পার্লামেন্টে বিজেপির সঙ্গে সিংহের মতো লড়বে কংগ্রেস: রাহুল

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৯, ০৯:২০আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:০৭
image

পার্লামেন্টে বিরোধী দলের মর্যাদা না পেলেও বিজেপি’কে ফাঁকা মাঠে খেলতে দিতে নারাজ কংগ্রেস। দলের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মাত্র ৫২ জন সাংসদ থাকলেও কংগ্রেস পার্লামেন্টের ভেতরে ‘‘সাহসী সিংহের স্পর্ধা” নিয়ে লড়াই করবে। বিজেপি যাতে লোকসভার অভ্যন্তরে “ওয়াকওভার” না পায়, তা নিশ্চিত করবেন তার দলের আইনপ্রণেতারা।

রাহুল গান্ধী

প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে দলের ৫২ জন আইনপ্রণেতা বিজয়ী হয়েছেন। তবে বিরোধী দলের মর্যাদা পেতে হলে অন্তত ৫৫ জন আইনপ্রণেতা প্রয়োজন। গত শাসনামলের মতো এবারও তাই কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাবে না। ত্রয়োদশ লোকসভায় কংগ্রেসের আইনপ্রণেতার সংখ্যা ছিল মাত্র ৪৪।

শনিবার সোনিয়া গান্ধী সংসদীয় দলের নেতা মনোনীত হওয়ার পর তার ছেলে রাহুল টুইটারে লিখেছেন, লোকসভায় দলের মাত্র ৫২ জন আইনপ্রণেতা রয়েছেন ঠিকই, “তবে দেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য আমরা সাহসী সিংহের স্পর্ধা নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে। বিজেপি কোনোভাবেই সংসদে ওয়াকওভার পাবে না।” 

দলের মুখপাত্র রণদীপ সুরজওয়ালা সংবাদ সংস্থা এএনআই’কে জানিয়েছেন, কংগ্রেস বিরোধী দলনেতার পদের দাবি জানাবে না।

দলের সংসদীয় কমিটির নেত্রী নির্বাচিত হওয়ায় সোনিয়া গান্ধীকে এদিন অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে। সংবিধানের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান রাখবে।” 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
বিশ্বকাপে ফিরতে গার্দিওলাকে আনতে চায় ইতালি, তবে...
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার
ছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার