আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৯, ২৩:৪৫আপডেট : ০২ জুন ২০১৯, ২৩:৫০

আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আবেদন বাতিল করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। ফলে প্রার্থী না থাকায় আগামী ৪ জুলাই নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করা হয়েছে। রবিবার দেশটির সাংবিধানিক পরিষদের এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহকে আহ্বান জানিয়েছে সাংবিধানিক পরিষদ। আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন বাতিল

এ বছরের এপ্রিলে ব্যাপক বিক্ষোভের মুখে ২০ বছরের শাসনের অবসান ঘটিয়ে পদত্যাগ করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফলিকা। ৮২ বছর বয়স্ক এই প্রেসিডেন্ট পঞ্চম মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বুতেফলিকার পদত্যাগের পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক স্পিকার আবদেলকাদের বেনসালাহ। আগামী ৯ জুলাই পর্যন্ত দায়িত্ব পালনের কথা তার। তবে সাংবিধানিক পরিষদের রবিবারের সিদ্ধান্তের কারনে মেয়াদ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেনসালাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে আলজেরিয়ার নাগরিকেরা। বেনসালাহ ও সাবেক প্রেসিডেন্ট বুতেফলিকার নিয়োগকৃত প্রধানমন্ত্রী নুরুদ্দিন বেদুয়ি’র পদত্যাগের দাবিতে ১৫ সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। কাতার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের শিক্ষক মোহাম্মদ কিরাট বলেন, ‘বর্তমান সরকার এবং বেনসালাহ ও প্রধানমন্ত্রী নুরুদ্দিন বেদুয়ি’কে ক্ষমতায় রেখে নির্বাচনে যাওয়ার উপায় আলজেরিয়ার নাগরিকদের নেই’।

এদিেক ৪ জুলাই ঘোষিত নির্বাচনকে সামনে রেখে গত ২৫ মে’র সময়সীমার মধ্যে আবেদন জমা দেয় দুই প্রার্থী। তবে তাদের নাম প্রকাশ ছাড়াই রবিবার দুটি আবেদনই বাতিল করে দেয় আলজেরিয়ার সাংবিধানিক পরিষদ। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী