যুক্তরাজ্যে পৌঁছালেন ট্রাম্প-মেলানিয়া

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৬:১৮আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:২১

তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় সকাল নয়টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টায়)  দিকে লন্ডনের স্টানটেড বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান। এই সফরে ব্রিটিশ রাজপরিবারসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের আলোচনায় অন্যান্য ইস্যুর পাশাপাশি স্থান পাবে জলবায়ু পরিবর্তন ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। লন্ডনের স্টানটেড বিমানবন্দরে ট্রাম্প ও মেলানিয়া

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম যুক্তরাজ্য সফরে আসলেন ট্রাম্প।  বেশ কয়েকবার সফর নিয়ে আলোচনার পরও হয়ে ওঠেনি দীর্ঘদিনের মিত্র দেশটিতে তার সফর হয়ে ওঠেনি। এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরে আসলেন যখন মাত্র কয়েক দিন পর ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

যুক্তরাজ্য সফরকে সামনে রেখে দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেওয়ার জন্য তিনি বরিস জনসনকে সমর্থন দিচ্ছেন। দ্য টাইমস-কে দেওয়া অপর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছিন্ন হওয়া সংক্রান্ত আলোচনায় ব্রেক্সিট পার্টির নেতা নিজেল ফারেজের অংশগ্রহণ করা উচিত।  

সোমবার সন্ধ্যায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার জন্য বাকিংহাম প্যালেসে রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। একই দিন ওয়েস্ট মিনস্টার অ্যাবে পরিদর্শন করবেন ট্রাম্প। ক্লিয়ারেন্স হাউসে (রয়েল রেসিডেন্স) প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়ালের সঙ্গেও চা চক্রে অংশ নেবেন তিনি।এদিকে ট্রাম্পের সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডন, ম্যানচেস্টার, বেলফাস্ট, বার্মিংহাম ও নটিংহাম-এ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম