অর্থনৈতিক উপদেষ্টা হ্যাসেটের পদত্যাগের ঘোষণা দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৯, ১৬:৩৪আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:৫৯

হোয়াইট হাউস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কেভিন হ্যাসেট ‘শিগগিরই’ পদত্যাগ করতে যাচ্ছেন। রবিবার (২ জুন) টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। তবে নিজের প্রশাসনের উচ্চপর্যায়ের এ কর্মকর্তা কেন পদত্যাগ করবেন সে ব্যাপারে কিছু জানাননি ট্রাম্প। কেভিন হ্যাসেট

ইউরোপ সফরের অংশ হিসেবে রবিবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা করেন ট্রাম্প। বিমানে থাকা অবস্থায় টুইটারে তিনি জানান, হোয়াইট হাউস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কেভিন হ্যাসেট ‘শিগগিরই’ পদত্যাগ করবেন। ট্রাম্প লিখেছেন, ‘আমার ও প্রশাসনের জন্য ভালো ভালো কাজ করেছেন কেভিন হ্যাসেট। শিগগিরই তিনি পদত্যাগ করবেন। যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর পরই তার স্থলাভিষিক্ত করার জন্য মেধাবী কারও নাম ঘোষণা করবো।’

হ্যাসেটের কাজের জন্য টুইটারে তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তাকে ‘সত্যিকারের বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি। তবে ট্রাম্প কাকে হ্যাসেটের স্থলাভিষিক্ত করতে যাচ্ছেন সে ব্যাপারে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি তার টুইট থেকে।

২০১৭ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে তার প্রশাসন থেকে একের পর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সদস্য বরখাস্ত হয়েছেন কিংবা পদত্যাগ করেছেন। এ বছর বরখাস্তকৃত বা পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি কির্সটজেন নিয়েলসেন, হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক বিল শাইন ও স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রধান লিন্ডা ম্যাকমাহন।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম