যুক্তরাষ্ট্রে প্রতিপক্ষের দোকানে অগ্নিসংযোগের দায়ে বাংলাদেশি অভিযুক্ত

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৪ জুন ২০১৯, ০৯:৩৮আপডেট : ০৪ জুন ২০১৯, ১০:৩২
image

নিউ ইয়র্কের ব্রুকলিনে এক প্রতিদ্বন্দ্বী সুপারমার্কেটে আগুন দেওয়ার ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে মামুনার খান নামের ওই বাংলাদেশির।

প্রিমিয়াম সুপারমার্কেট
ওজন পার্কে অবস্থিত দেশি বাজার নামের একটি দোকানের সহ-প্রতিষ্ঠাতা মামুনার। কাছাকাছি এলাকাতের প্রিমিয়াম সুপারমার্কেট নামে প্রতিদ্বন্দ্বী একটি দোকান রয়েছে। এ বছরের ৩ ফেব্রুয়ারি প্রিমিয়াম সুপারমার্কেটে অগ্নিসংযোগের প্রচেষ্টা চালানো হয়। দোকানটির কর্তৃপক্ষের দাবি, মামুনারই সেখানে আগুন লাগানোর প্রচেষ্টা চালিয়েছেন। প্রসিকিউটরদের উপস্থাপিত ভিডিওতে দেখা গেছে, মামুনার সুপারমার্কেটে ঢুকে অজানা এক দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দেন এবং একটি মার্সিডিজ বেঞ্জ এসইউভি-তে চেপে পালিয়ে যান।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রিচার্ড পি. ডোনোঘুয়ে বলেন, ‘অভিযোগপত্রে দায়েরকৃত অভিযোগ অনুযায়ী, মামুনার খান একটি সুপারমার্কেটে আগুন দিয়েছেন। দোকানটি তখন খোলা ছিল উল্লেখ করে অভিযোগপত্রে বলা হয়েছে, আগুন দেওয়ার সময় কর্মচারী, ক্রেতা ও আগুন নেভাতে আসা দমকলকর্মীদের নিরাপত্তার বিষয়কে পুরোপুরিভাবে উপেক্ষা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বীর সম্পদ জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা একটি গুরুতর ও সহিংস অপরাধ। আমরা এবং আমাদের আইনি সহযোগীরা মিলে এ ধরনের অপরাধের সাজা নিশ্চিত করব।’

প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনার পরদিন বাংলাদেশে চলে আসেন মামুনার। তিন মাস পর যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

মামুনার খানের বিরুদ্ধে ‘জেনেবুঝে, ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে’ আগুন দিয়ে একটি ভবন ও অন্য ব্যক্তিগত সম্পদ নষ্ট করার অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ববর্তী সময়ে মামুনার অভিযোগ করেছিলেন, প্রিমিয়াম সুপারমার্কেটে দাম কম নেওয়ায় তার সুপারমার্কেটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দোষী সাব্যস্ত হলে মামুনার খানকে ন্যুনতম পাঁচ বছর এবং সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। মামুনার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, এগুলো ‘মিথ্যা অভিযোগ’।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম