বিশ্বের মুসলিমদের প্রতি ট্রাম্পের ঈদ শুভেচ্ছা

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৯, ১৫:২৫আপডেট : ০৪ জুন ২০১৯, ১৫:৩৫
image

বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি ঈদ-উল ফিতরের ‘উষ্ণ শুভেচ্ছা’ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ জুন) এক বিবৃতিতে ঈদ উদযাপনকারী মুসলিম সম্প্রদায়ের জন্য আনন্দ ও শান্তি কামনা করেন তিনি।

ট্রাম্পের ঈদ শুভেচ্ছা
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া না যাওয়ার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিনক্ষণ নিয়ে তারতম্য হয়ে থাকে। মঙ্গলবার যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। তবে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে চাঁদ দেখার ভিত্তিতে বুধবার কিংবা বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে। ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের শুভেচ্ছা বার্তায় বলা হয়, ‘ধর্মীয় এ দিনটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মুসলিমদেরকে সুবিধাবঞ্চিতদের প্রতি তাদের সহায়তার অঙ্গীকার নবায়নের, সৃষ্টিকর্তার প্রতি নিজেদের বিশ্বাস দৃঢ় করার, প্রার্থনা করার এবং অন্যদের প্রতি বন্ধুভাবাপন্ন হওয়ার সুযোগ দেয়।’

বর্তমানে তিনদিনের যুক্তরাজ্য সফরে রয়েছেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম