মোদিকে জেতানো নির্বাচন বিশেষজ্ঞ এবার তৃণমূলে?

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৯, ০৫:৪১আপডেট : ০৭ জুন ২০১৯, ০৮:৪৯
image

বিশিষ্ট নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের সঙ্গে দেখা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে অন্ধ্রপ্রদেশের জগমোহন রেড্ডির জয়ের নেপথ্যে ছিল প্রশান্তের মস্তিষ্ক। এর আগে নীতীশ কুমার ও নরেন্দ্র মোদিকেও নির্বাচনে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন তিনি।

মোদিকে জেতানো নির্বাচন বিশেষজ্ঞ এবার তৃণমূলে? বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবন নবান্নে মমতার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বৈঠক হয় প্রশান্ত কিশোরের। আলোচনায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা ও মমতার ভাইপো অভিষেক বন্ধ্যোপাধ্যায়। এক বর্ষীয়ান নেতা নাম গোপন রাখার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, "প্রশান্ত একজন নির্বাচন বিশেষজ্ঞ এবং আমাদের নেত্রী লোকসভা ভোটের ফলের কারণ এবং ধারা নিয়ে ওর পর্যবেক্ষণ শুনেছেন। রাজ্যে বিজেপির অগ্রগতি আটকাতে একটি রোডম্যাপও তৈরি করেছেন তারা।"

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ২টি মাত্র আসন পেয়েছিল, এবার সেখানে ৪২ লোকসভা আসনের মধ্যে ১৮ টি নিজেদের দখলে নিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের আসন ৩৪ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। ২০০৯-এর লোকসভা ভোট থেকে ক্রমাগত জিতে আসা তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারের ফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২০২১ সালে এ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মমতা এবং প্রশান্ত কিশোর লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের কারণ নিয়ে আলোচনা করেন। প্রশান্ত কিশোর আসন বিভিন্ন ধরে ধরে ধরে তার মতামত হাজির করেন মমতার কাছে। 

নির্বাচন কৌশলী হিসেবে খ্যাত প্রশান্ত কিশোর ২০১৪ সালে মোদির উদ্ভাবনী নির্বাচনী প্রচারে নিজস্ব উপাদান জুগিয়ে তার বিজয়ে ভূমিকা রেখেছিলেন। ২০১৫ সালের বিহার বিধানসভা ভোটে নীতীশ কুমারের নির্বাচনী প্রচারের কৌশল রচনা করেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি জেডিইউ-তে যোগ দেন এবং এক মাস পরে সে দলের জাতীয় সহ সভাপতি হন।

অন্ধ্র প্রদেশে এবার ওয়াই এস আর কংগ্রেস ২৫টি লোকসভা আসনেই বিজয়ী হয়েছে। তাদের জয়ের কৃতিত্ব দেওয়া হচ্ছে প্রশান্ত কিশোরকেই। ১৭৫টি বিধানসভা আসনের  মধ্যে ১৫০টিরও বেশি আসনে জিতেছে তারা। ২০১৭ সালের মে মাসে জগনের বিশেষ উপদেষ্টা পদে নিযুক্ত হন প্রশান্ত। সে সময় তেলুগু দেশম পার্টি  ও চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে ক্ষমতা দখল করার কৌশল রচনা করেছিলেন তিনি।

 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম