যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে বন্দুক হামলা চালাতে পারে এমন অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনিকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশের দাবি, বেশকিছুদিন ধরেই নজরদারিতে ছিলেন তিনি। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আশিকুল আলম। তিন জ্যাকসন হাইটসে পরিবরের সঙ্গেই থাকেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত হলেও তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে এবং সেখানকার স্থায়ী বাসিন্দা।
দেশটির প্রসিকিউটরররা জানান, ওই ব্যক্তি হামলার জন্য তিনি বন্দুকও কেনার চেষ্টা করেছেন। পুলিশ জানায়, নিউ ইয়র্কের এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স তার ওপর নজর রাখছির্ঠেলা। সম্প্রতি তিনি দুইটি গ্লক-১৯ আধা-স্বয়ংক্রিয় বন্দুক কেনার চেষ্টা করেছেন।
কর্মকর্তারা বলেন, আশিকুল আলমের ওপর সন্ত্রাসবাদের মামলা করা হবে না। তবে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যেখানে মনে হয়েছে তিনি একজন জঙ্গি। শুক্রবার তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়, তিনি ৯/১১ এর হামলার প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন, ‘ওই হামলা সফল ছিলো, হাজার হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং তাদের কোটি কোটি ডলার ব্যয় হয়েছে।
আল-কায়েকা এবং আইএস জঙ্গি গোষ্ঠীর কথা উল্লেখ করলেও তাদের আনুগত্য প্রকাশ করেননি তিনি। তবে তিনি টু্ইন টাওয়ার এবং এম্পায়ার স্টেট ভবনের ওপরে ইসলামি পতাকা উড়তে দেখতে চেয়েছেন।
এক কর্মকর্তা বলেন, তাকে কড়া নজরদারিতে রাখা হয়েছিলো। একজন গোয়েন্দা ছদ্মবেশে তাকে অনুসরণ করছিলেন। তিনি একসময় সুইসাইড ভেস্ট ও হাতবোমা ব্যবহারের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, ‘যখন বিষ্ফোরণ হয় তখন চারপাশে ধাতব পদার্থগুলো ছড়িয়ে পড়ে। যত শক্তিশালী বোমা তার ধারালো ধাতবগুলোও তত বেশি দূরে যায়।
অভিযোগে বলা হয়, আশিক বলেছিলেন যে তিনি সমকামীদের ওপর গুলি চালাতে চান এবং হামলার আগে চোখের অপারেশন করবেন যেন সেসময় চশমা পড়তে না হয়। এছাড়া নিউ ইয়র্কে ও ওয়াশিংটনের রাজনীতিবিদদের ওপরও হামলা চালাতে চেয়েছিলেন তিনি। কর্মকর্তাদের দাবি, চলতি বছর ৪ জানুয়ারি তিনি সেলফোন দিয়ে টাইমস স্কয়ারের ছবি তুলেছিলেন যেখানে তিনি হামলা চালাতে চান।
শুক্রবার ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হবে। তবে তার আইনজীবী কে হবে তা এখনও জানা যায়নি। কর্মকর্তারা বলেন, টাইমস স্কয়ারে কোনও হামলার ঝুঁকি নেই। তবে তারা সতর্ক থাকতে চান।
সূত্র: এনবিসি নিউজ








