পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে তেহরানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৯, ১০:১৪আপডেট : ১০ জুন ২০১৯, ১০:১৮

ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দেশটি সফরে রয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। ইরাক সফর শেষে সোমবার ভোরে তেহরানে পৌঁছান তিনি। সফরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ-এর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার।

পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে তেহরানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকালে জার্মানিসহ পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য ইউরোপের তৈরি বিশেষ ব্যবস্থা ইন্সটেক্স-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বহু মাস অপেক্ষার পর চলতি বছরের ৩১ জানুয়ারি ইউরোপের পক্ষ থেকে ‘ইন্সটেক্স’ ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও ওই ব্যবস্থা চালু হয়নি।

২০১৮ সালের মে মাসে আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ইউরোপ ইরানকে এ রকম একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালুর আশ্বাস দিয়ে তেহরানকে এ সমঝোতায় ধরে রাখার চেষ্টা করে। কিন্তু সে ব্যবস্থা তৈরি করতেই প্রায় আট মাস লেগে যায়।

ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি পরমাণু সমঝোতার আওতায় ইরানকে প্রয়োজনীয় আর্থিক সুবিধা দেয়ার মৌখিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকরে দেশগুলো দৃশ্যত ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরান সম্প্রতি ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছে, তেহরান ইউরোপের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে পারবে না। এমন পরিস্থিতিতেই তেহরান সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম