ট্রাম্পকে বন্ধুত্বস্বরূপ আরেকটি গাছ পাঠাবেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৯, ১১:১৯আপডেট : ১৩ জুন ২০১৯, ১২:২০

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাগানো ‘বন্ধুত্বের নিদর্শনস্বরূপ’ গাছটি মারা যাওয়ার পর আরেকটি চারা পাঠানোর কথা জানালেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে গাছটি মারা গেছে। আমি আরেকটি গাছ পাঠাবো।’ সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ফ্রান্স সম্পর্ক  টানাপোড়েনের মাঝেই খবর আসে যে দুই নেতার ‘বন্ধুত্বের নিদর্শনের’ ওই গাছ মারা গেছে। তবে ম্যাক্রোঁ এখানে অন্য কোনও বিষয় না খোঁজার অনুরোধ জানিয়ে বলেন যে তিনি নতুন করে চারা পাঠাবেন।  

ট্রাম্পকে বন্ধুত্বস্বরূপ আরেকটি গাছ পাঠাবেন ম্যাক্রোঁ ২০১৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একটি উপহার নিয়ে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেই উপহারটি ছিল একটি গাছের চারা। তারপর সেটি লাগানো হয়েছিল হোয়াইট হাউসের লনে। দুই নেতা খুব ঘটা করে গাছটি লাগিয়েছিলেন। তাদের স্ত্রীরাও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু লাগানোর কিছুদিনের মধ্যেই গাছের চারাটি সেখান থেকে উধাও হয়ে যায়। চলতি সপ্তাহে এএফপি-সহ বিভিন্ন ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, লাগানোর কিছু দিনের মধ্যেই গাছটি মারা গেছে। 

প্রথম বিশ্বযুদ্ধে ২০ হাজার মার্কিন সেনা যেই ফরাসি বনে মারা যায়, সেখান থেকেই আনা হয়েছিলো গাছটি। কিন্তু ক্যামেরা সরে গেলে গাছটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমন সময়ে গাছটি মারা যাওয়ার খবর এলো, যখন জলবায়ু পরিবর্তন এবং ইরানের পারমাণবিক ইস্যুসহ নানা বিষয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ বা টানাপড়েন চলছে।

মঙ্গলবার ম্যাঁক্রো বলেন, এটা খুবই দুঃখজনক যে গাছটি মারা গেছে। তবে এখানে অন্য কিছু না খোঁজার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমি আরেকটি গাছ পাঠাবো।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, অন্যের স্বাধীনতার জন্য লড়াই করার ক্ষেত্রে কেউই যুক্তরাষ্ট্রের মতো এগিয়ে আসে না।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম