ট্রাম্পের নামে ইসরায়েলের অবৈধ বসতির উদ্বোধন

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৯, ০৯:২২আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:২৪
image

দখলকৃত সিরীয় ভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে নতুন একটি শহর তৈরির কাজ উদ্বোধন করেছেন ইসরায়েলের প্রধোনমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার শহর উদ্বোধনের সময় নেতানিয়াহু বলেন এই অঞ্চলের ওপর ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ায় ট্রাম্পের সম্মানে এই শহরের নাম ট্রাম্প উপত্যকা রাখা হয়েছে। এখন পর্যন্ত ভবন নির্মাণ শুরু না হলেও ট্রাম্পের নাম এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা সম্বলিত একটি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন নেতানিয়াহু। সমালোচকেরা বলছেন, আইনগত বৈধতা না থাকলেও এটি নেতানিয়াহুর একটি প্রচারণার কৌশল। ট্রাম্পের নামে ইসরায়েলের অবৈধ বসতির উদ্বোধন

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও ইসরায়েলের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। তবে দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে ২০১৯ সালের ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেন ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের উপস্থিতিতে ২৫ মার্চ এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প।

রবিবার শহর উদ্বোধনের সময় নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের বন্ধু আখ্যা দিয়ে বলেন ‘আজ এক ঐতিহাসিক দিন’।  অনুষ্ঠানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফাইডম্যান বলেন, শহরটি ইসরায়েলের জন্য উপযুক্ত তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে।

গত এপ্রিলে দখলকৃত গোলান মালভূমিতে ট্রাম্পের নামে একটা কমিউনিটি গড়ে তোলার ঘোষণা দেন নেতানিয়াহু।  প্রথম ধাপে ১২০টি সেক্যুলার-ধর্মীয় বসতি গড়ে তোলার কথা জানানো হয়। এর আগে ১৯৯২ সালে এখানে বসতি গড়ে তোলার অনুমতি দেওয়া হলে তা বাস্তবায়ন হয়নি।গোলানে বর্তমানে রয়েছে ৩৩টি শহর ও গ্রাম। এগুলোর মধ্যে নিমরদ গ্রামটি ১৯৯৯ সালে গড়ে তোলা হয়েছিল।  

সিবিএস’র তথ্য অনুসারে, ২০১৭ সালে গোলানে বসবাসকারী মানুষের সংখ্যা ৫০ হাজার। এদের মধ্যে ইহুদি ২৩ হাজার ও ইহুদি নয় এমন ধর্মালম্বী মানুষের সংখ্যা ২৭ হাজার।

 

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি