সিনেটের সৌদিবিরোধী পদক্ষেপের সমালোচনায় হোয়াইট হাউস

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৯, ১৯:৪৪আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:৪৬

মার্কিন সিনেটে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির উদ্যোগ আটকে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করেছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের দাবি, সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আনলে তা হবে ইরানের অব্যাহত হুমকির মুখে মিত্রশক্তিকে পরিত্যাগের বার্তা।

হোয়াইট হাউস  

গত মাসে ইরানের হুমকিকে কারণ দেখিয়ে সিনেটকে পাশ কাটিয়ে সৌদি আরবের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। বৃহস্পতিবার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সিনেটে ট্রাম্পের দলীয় আইনপ্রণেতাদেরই একাংশের সমর্থন নিয়ে অস্ত্র বিক্রি ঠেকাতে তিনটি প্রস্তাব পাস করতে সমর্থ হয় ডেমোক্র্যাটরা।

সিনেটে তিনটি প্রস্তাব পাসের পর হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্র বিক্রি বন্ধ করা হলে সৌদি আরবের কাছে ‘বার্তা পৌঁছাবে যে যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্রকে এমন এক সময় পরিত্যাগ করেছে যখন তাদের বিরুদ্ধে হুমকি বাড়ছে’। রিপাবলিকান সিনেটর জিম রিশচও একই ধরনের মত প্রকাশ করেন। তিনি বলেন, এই মুহূর্তে এবং এই পরিস্থিতিতে বিক্রি বাতিল করা হলো ইরানের সাম্প্রতিক আগ্রাসনকে পুরস্কৃত করা আর ইরানের উত্তেজনাকে আরও উৎসাহিত করা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম