মধ্যপ্রাচ্যে ৫ হাজার কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ০১:৩৭আপডেট : ২৩ জুন ২০১৯, ০৮:২৮

মধ্যপ্রাচ্য নিয়ে ৫ হাজার কোটি ডলারের অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। শনিবার হোয়াইট হাউজ জানায়, ফিলিস্তিন ও পার্শবর্তী আরব দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা বৈশ্বিক বিনিয়োগ তৈরি করতে এই পরিকল্পনা করেছেন। এখানে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিন ইস্যু। ফিলিস্তিনিদের সহায়তার পাশাপাশি ফিলিস্তিনের পর্যটন শিল্পের জন্যও রাখা হয়েছে বরাদ্দ। এই পরিকল্পনা সফল করতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সিনিয়র পরামর্শক জ্যারেড কুশনার। 

মধ্যপ্রাচ্যে ৫ হাজার কোটি ডলারের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

সম্প্রতি ওয়াশিংটন-তেহরান ধারাবাহিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে অস্থিরতা। কয়েকদিন আগেই মধ্যপ্রাচ্যে আরও ১ হাজার মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে বৃহস্পতিবার ইরানে ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামের একটি ড্রোন ভূপাতিত করার খবার পাওয়া গেছে যার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েও তা প্রত্যাহার করে নেন। জানান, যুদ্ধবিরোধী মনোভাব থেকে তিনি আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ‘পিস টু প্রসপারিটি’ শীর্ষক এই পরিকল্পনাটি আগামী সপ্তাহে বাহরাইনে অনুষ্ঠিতব্য উপস্থাপন করবেন হোয়াইট হাউজের সিনিয়ার পরামর্শক জ্যারেড কুশনা্র। এই প্রকল্পে ১৭৯টি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। তবে ইসরায়েলি-ফিলিস্তিনি শান্তিপ্রক্রিয়ার এই পদক্ষেপের সমালোচনা করেছে ফিলিস্তি।  

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুশনার ও তার সহযোগীরা দুই বছর ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তবে এটা বাস্তবায়নের জন্য এই অঞ্চলে অনেকদিন ধরে চলে আসা রাজনৈতিক সংকটের সমাধান প্রয়োজন।

৫ হাজার কোটি ডলারের বেশিরভাগই ব্যয় হবে ফিলিস্তিনিদের জন্য। বাকি অর্থ ব্যয় হবে মিসর, লেবানন ও জর্ডানে। এছাড়া মিসরের সিনাই উপকূল ও গাজায় অর্থ ব্যয় করা হবে যেন ফিলিস্তিনিরা উপকৃত হন। এছাড়া ফিলিস্তিনে পর্যটন খাতেও প্রায় ১০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে।

কুশনার জানান, তারা আশা করছেন যে মধ্যপ্রাচ্যের ধণী রাষ্ট্রসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলো এই বিনিয়োগে এগিয়ে আসবে। তিনি বলেন, আমরা চাই সবাই এটাতে রাজি হোক। যারা বিনিয়োগ করতে চান তাদের সঙ্গে আলোচনায় বসতে চাই আমরা। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম