নারী বিষয়ক মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দালাই লামা

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৯, ০৬:৪০ আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৬:৪৩

নিজের উত্তরসূরী হিসেবে কোনও নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। মঙ্গলবার তার কার্যালয়ের এক বিবৃতিতে বল হয়েছে তিনি কৌতুক করে নারী বিষয়ক ওই মন্তব্য করেছিলেন তিনি। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা

গত মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'কে সাক্ষাৎকার দেন ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। বিস্তৃত ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতে ফেরার স্বপ্ন এবং শরণার্থী ইস্যুতে মতামত দেন ৮৪ বছরে পা দিতে যাওয়া এই নেতা। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ভবিষ্যতে যদি কোনও নারী দালাই লামা আসেন তাহলে তিনি আরও আকর্ষণীয় হবেন'।

এনিয়ে বিতর্ক শুরু হলে মঙ্গলবার দালাই লামা'র কার্যালয় থেকে বিবৃতি দিয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, 'যা বলেছেন তাতে মানুষ আহত হওয়ায় গভীর অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তিনি'। নারী বিষয়ক ওই মন্তব্যকে ভুলবোঝাবুঝির কৌতুক বলে বর্ণনা করা হয় ওই বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, নিজের জীবনভর নারীদের বস্তুবাদী করে তোলার বিরোধীতা করে গেছেন দালাই লামা। সমর্থন করে গেছেন নারী-পুরুষের সমতায়।

/জেজে/
সম্পর্কিত
বাসেই মিলবে বিমানের মতো সেবা, রয়েছে হোস্টেস ও ব্যক্তিগত বিনোদন
সিইসির বিরুদ্ধে বিক্ষোভে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
অর্থনীতি চাঙা, তবু কেন দরপতন ভারতের শেয়ার বাজারে
সর্বশেষ খবর
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
রোনালদোর আল্টিমেটাম, এই কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না!
রোনালদোর আল্টিমেটাম, এই কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না!
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
‘ধন্যবাদ লিও’: মেসির বিদায়ে আবেগঘন বার্তা নেইমার, রোনালদিনিয়ো ও সুয়ারেসদের 
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই