কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধবিমানকে প্রতিহতের দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৯, ১৫:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৫:২০

কৃষ্ণসাগরের ওপরে দিয়ে যাওয়ার সময় মার্কিন একটি জেটবিমানকে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মার্কিন বিমানটি তার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কৃষ্ণসাগরে মার্কিন যুদ্ধবিমানকে প্রতিহতের দাবি রাশিয়ার

রাশিয়ার দাবি, কৃষ্ণসাগরে রুশ আকাশসীমা অভিমুখে যাচ্ছিলো ইউএস-৮পিএ পোসাইডোন বিমানটি। সেটাকে প্রতিহত করে সুখোই এসইউ-২৭ মডেলের ‍রুশ ফাইটার জেট। বার্তা সংস্থা স্পুটনিকের প্রতিবেদনে বলা হয়, ‘দক্ষিণাঞ্চলীয় সামরিক ডিস্ট্রিক্টের একটি সু-২৭ ফাইটারজেট  নিরাপদ দূরত্বে থেকে ইউএস-৮পিএ কে প্রতিহত করে। এরপর সঙ্গে সঙ্গেই বিমানটি রুশ সীমান্ত থেকে চলে যায়।

রাশিয়ার দাবি, সব আন্তর্জাতিক নিয়ম মেনেই তারা বিমানটিকে প্রতিহত করে।

কৃষ্ণসাগরে ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে সেখানে কম্ব্যাট প্রশিক্ষণ মহড়া শুরু করেছে রাশিয়াও। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  বিগত এক সপ্তাহে তাদের আকাশসীমায় ২৬টি বিদেশি বিমানের উপস্থিতি নিশ্চিত করতে পেরেছে তারা। এক সপ্তাহেই তিনবার বিদেশি বিমান প্রতিহত করা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক