তীব্র ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ১১:৫৪আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১১:৫৬

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরু এলাকায় সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দুই দশকের মধ্যে ওই অঞ্চলে এটাই সবচেয়ে তীব্র ভূমিকম্প। ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ক্যালিফোর্নিয়ার একটি লাইব্রেরি

গত বৃহস্পতিবারও একই অঞ্চলে ছয় দশমিক চার মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে সেখানকার বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়ে বলেন, পরে  নতুন করে আরও ভূমিকম্প হতে পারে।

ওই ভূমিকম্পের পর স্থানীয় সময় শুক্রবার রাতে আবারও নতুন তীব্রতা ভূমিকম্প আঘাত হানে। লস এঞ্জেলস থেকে ২৪০ কিলোমিটার দূরে রিদজেক্রেস্ট এলাকায় প্রায় এক কিলোমিটার গভীরতায় ছিল নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

স্থানীয় জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে বলা হয়েছে, রিদজেক্রেস্ট এলাকায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

টেকটোনিক প্লেট একত্রিত হওয়ায় ক্যালিফোর্নিয়ায় ১২০০ কিলোমিটার বিস্তৃত স্যান আন্দ্রেস লাইনের অবস্থান। একারণে এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম