মার্কিন হুমকি অগ্রাহ্য করেই তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দেবে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ১৫:৩২আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৫:৪৭

আগামী কিছু দিনের মধ্যেই তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া শুরু করবে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। আঙ্কারা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গ্রহণ করলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলে হুশিয়ারি দিয়ে রেখেছে ওয়াশিংটন। তবে শিগগিরই তা সরবরাহ করা হলেও ওয়াশিংটনের প্রতিক্রিয়া ধোয়াশার মধ্যে রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য চুক্তি সই করেন তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনায় ক্ষুব্ধ ছিল তুরস্কের সাবেক মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে।

তবে এই ক্রয় চুক্তি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের প্রতি প্রকাশ্যেই সমর্থন দেখিয়েছেন ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুমকি দিয়ে রেখেছেন রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ক্রয় চুক্তি বাতিল করা না হলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধ করবে যুক্তরাষ্ট্র।  

শুক্রবার ক্রেমলিনের তরফ থেকে শিগগিরই তুরস্কের কাছে অস্ত্র সরবরাহের কথা জানানো হলে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়েছে এর কারণে তুরস্ককে খুবই বাস্তব এবং নেতিবাচক পরিণতি ভোগ করতে হবে।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম