বিমানবন্দর থেকেই গায়িকা জোস স্টোনকে ফিরিয়ে দিলো ইরান

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ২৩:১৬আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২৩:৩৮

বিশ্ব সফরের অংশ হিসেবে ইরানে গিয়েছিলেন খ্যাতনামা ব্রিটিশ গায়িকা জোস স্টোন। তবে দেশ ভ্রমণের বদলে উল্টো সংক্ষিপ্ত সময়ের জন্য আটক হয়ে ইরান ছাড়তে হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া এ শিল্পীকে। পুরো নাম জোসেলিন ইভ স্টকার হলেও জোস স্টোন নামে সমধিক পরিচিত ৩২ বছরের এ গায়িকা ও গীতিকার।

বিমানবন্দর থেকেই গায়িকা জোস স্টোনকে ফিরিয়ে দিলো ইরান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ২০১৪ সাল থেকে দুনিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন জোস স্টোন। প্রতিটি দেশেই স্থানীয় শিল্পীদের সঙ্গে নানা আয়োজনে অংশ নেন তিনি। সাধারণত এসব অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। তবে ইরানে নারীদের প্রকাশ্যে একক কনসার্ট নিষিদ্ধ। এ ধরনের কোনও আইন না থাকলেও দীর্ঘদিন থেকেই অনানুষ্ঠানিকভাবে এর ওপর বিধিনিষেধ রয়েছে। অতীতে এ ধরনের ঘটনায় গায়িকাদের শাস্তির মুখে পড়তে হয়েছে। এমনকি খুব সম্প্রতিও দেশটিতে এমন ঘটনা ঘটেছে।

ইরানের বিমানবন্দর থেকেই জোস স্টোনকে আটক করা হয়। মূলত দেশটিতে অবস্থানকালে তিনি প্রকাশ্য স্থানে কনসার্ট আয়োজন করতে  পারেন; এমন আশঙ্কা থেকেই বিমানবন্দরে তাকে আটকে দেয় কর্তৃপক্ষ। জোস স্টোন-এর দাবি, কর্তৃপক্ষ তাকে এক ধরনের কালো তালিকাভুক্ত করেছে। অথচ ইরানে নারীদের কনসার্টের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার জানা ছিল। তিনি শুধু দেশটি দেখতে চেয়েছিলেন।

ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে জোস স্টোন বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ আলোচনার পর রাতে তাকে আটক করে রাখা হয় এবং সকালে তারা তাকে দেশটি থেকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম