হিমালয়ে প্রাণ হারানো পর্বতারোহীদের সবশেষ ভিডিও প্রকাশ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১৬:৩৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৬:৫৭

হিমালয়ে প্রাণ হারানো ৮ পর্বতারোহীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সে দেশের ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ(আইটিবিপি) তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেছে। তাদের দাবি, এটিই পর্বতারোহীদের প্রকাশিত শেষ ভিডিও।

সম্প্রতি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নান্দা দেবী থেকে সাতজন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। গত ২৬ মে থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই আরোহীদের মধ্যে চারজন ব্রিটিশ, দুইজন মার্কিনি, একজন অস্ট্রেলীয় ও একজন ভারতীয় ছিলেন। এখনও ব্রিটিশ নাগরিক মার্টিন মোরানের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

ওই আরোহীদের ১ মিনিট ৫৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তারা একটি পাহাড়ে উঠছিলো। সবার কোমড়েই দড়ি বাঁধা ছিলো। জুনে যেখানে মরদেহগুলো উদ্ধার করা হয় সেখানেই পাওয়া এক ক্যামেরায় এই ফুটেজ সংরক্ষিত ছিলো।

আইটিবিপির মুখপাত্র বিবেক কুমার পান্ডের ধারণা, তাদর ওজনের কারণেই পায়ের নিচ থেকে তুষার সরে যেতে থাকে এবং একটা সময় তুষারধস শুরু হয়। পর্বতারোহীদের কী সমস্যা হয়েছিলো সেটা এখন ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম