যৌন নিপীড়নের দায়ে জাতিসংঘ কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১৭:৪৫আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২০:২৩

শিশু যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত জাতিসংঘের সাবেক এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন নেপালের একটি আদালত। দুই শিশুকে নিপীড়নের দায়ে কানাডীয় ওই কর্মকর্তাকে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয়। দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

যৌন নিপীড়নের দায়ে জাতিসংঘ কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত ৬২ বছর বয়সী পিটার জন ডালগ্লিশ নামের কানাডার ওই নাগরিক জাতিসংঘের মানবিক ত্রাণ তৎপরতা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। গত মাসে পৃথক দুটি যৌন হয়রানির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। পরে সোমবার নেপালের একটি আদালত তাকে পৃথকভাবে ৯ ও ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।

নেপালের জেলা আদালতের কর্মকর্তা ঠাকুর তৃতাল এএফপিকে বলেন, ১২ বছর বয়সী এক ছেলেশিশুকে যৌন নিপীড়নের দায়ে ডালগ্লিশকে ৯ বছর এবং ১৪ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, ডালগ্লিশকে গ্রেফতারের সময় তার বাসা থেকে নিপীড়নের শিকার ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।

গত বছরের এপ্রিলে রাজধানী কাঠমাণ্ডুর কাছের কাভরেপালানচক জেলা থেকে জাতিসংঘের সাবেক ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে নিপীড়নের শিকার দুই শিশুকে ৫ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ডালগ্লিশ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এ ব্যাপারে তার আইনজীবীর মন্তব্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

১৯৮০ সালে স্ট্রিট কিডস ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেছিলেন ডালগ্লিশ। পরে জাতিসংঘের সেভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন তিনি। ২০১৬ কানাডার দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক অর্ডার অব কানাডা পান তিনি।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম