তিউনিসিয়ার উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৯, ১৭:৩৩আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৯:৩৯
image

তিউনিসিয়ার উপকূলে ডুবন্ত নৌকা থেকে ৩৭ বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে সেদেশের কর্তৃপক্ষ। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড সূত্রে এএফপি তাদের উদ্ধার হওয়ার খবর দিয়েছ। ওই ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে সোমবার (৮ জুলাই) ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।

প্রতীকী ছবি
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম ইদ্দিন জেবালি জানান, নৌকাটি লিবিয়ার জুয়ারা উপকূল থেকে রওনা করেছিল। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। সোমবার রাতে অভিযান চালিয়ে ৭১ আরোহীকে তীরে ফিরিয়ে নিতে সক্ষম হন উদ্ধারকারীরা। জেবেলি জানান, এর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন মরোক্কান, ৮ জন মিসরীয়, ৭ জন আলজেরিয়ান, চারজন সুদানি, দুইজন শাদ নাগরিক ও একজন তিউনিসীয় নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদ ও ভালো আছেন।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি দেওয়ার ক্ষেত্রে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করে থাকেন। গত কয়েক সপ্তাহে তিউনিসিয়া উপকূল থেকে বেশ ক’জনকে উদ্ধার করা হয়েছে। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন।

গত সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকা ডুবে যায়। তিউনিসিয়া কর্তৃপক্ষ অন্তত ১৬ জনের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে এক শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। ওই নৌকায় থাকা অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে যাওয়া আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা লিবিয়ার পশ্চিম উপকূলকে ব্যবহার করে থাকে। মানবপাচারকারীদের টাকা দিয়ে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে রওনা করে তারা। তবে পাচারকারী চক্রকে ভেঙে দিতে এবং লিবীয় কোস্টগার্ডকে সহায়তার অংশ হিসেবে ইতালির নেতৃত্বে অভিযান চালানো হয়ে থাকে। এমন অবস্থায় মানবপাচারকারীদের খপ্পরে পড়া এসব অভিবাসীর অনেকের জীবন মাঝ সমুদ্রেই থমকে যায়। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম