রাস্তায় উড়ছে লাখ লাখ টাকা, গাড়ি থামিয়ে কুড়োচ্ছে মানুষ (ভিডিও)

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৯, ১৬:৩১আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:০৭
image

যুক্তরাষ্ট্রের আটলান্টার এক ব্যস্ত মহাসড়ক জুড়ে ছড়িয়ে পড়েছে লাখ লাখ টাকার নোট। আর গাড়ি থামিয়ে সেই টাকা কুড়িয়ে নিচ্ছে মানুষ। কেউ কেউ আবার কুড়ানো টাকা পুলিশের কাছে হস্তান্তর করছে। ট্রাকে করে ওই টাকা বহন করা হচ্ছিলো। একপর্যায়ে ট্রাকের দরজা খুলে তা রাস্তায় পড়তে শুরু করে। এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। পুলিশ বলছে, যারা টাকা কুড়িয়ে নিয়ে পালিয়েছে, সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জো হেনকে নামের এক সংবাদকর্মী নিজের টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছেন:

 জি নিউজ-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, এটিএম বুথ বা ব্যাংকের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে। প্রায় এক লাখ ডলারের নোট ছিল ট্রাকটিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ লাখ টাকা। আই-২৮৫ হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ে হঠাৎই খুলে যায় ট্রাকের দরজা। সিনেমার দৃশ্যের মতো টাকার বান্ডিল ছড়িয়ে পড়তে থাকে রাস্তায়। বেশ কিছু দূর যাওয়ার পরে চালক তা টের পান। তবে ততক্ষণে হাইওয়ের রাস্তায় ছড়িয়ে পড়েছে ডলারের নোট।

এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে যান অন্য গাড়ির চালকেরা। অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে দেন। গাড়ি থেকে নেমে যে যেমন পারলেন কুড়িয়ে নিলেন কাঁড়ি কাঁড়ি টাকা। কেউ কেউ ভিডিও করেন এমন অবাক করা দৃশ্যের। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও টাকা নিয়ে পালয়ে গিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার কুড়ানো টাকা তুলে দিয়েছেন পুলিশের হাতে।

ডানউডি পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকচালকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। তবে রাস্তা থেকে অন্যের টাকা কুড়িয়ে নেওয়াকে ‘চুরি’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, কারা কারা টাকা কুড়িয়ে নিয়ে পালিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে তা শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের