তেহরানের আর্জেন্টিনা স্কয়ারে গুলিবর্ষণ, প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ২২:২৫আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:২৯

ইরানের রাজধানী তেহরানের আর্জেন্টিনা স্কয়ারে শনিবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

তেহরানের আর্জেন্টিনা স্কয়ারে গুলিবর্ষণ, প্রাণহানি আইএসএনএ-এর প্রতিবেদনে এ ঘটনার বিস্তারিত জানানো হয়নি। তবে তেহরানের রাস্তায় এ ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল বলে জানিয়েছে রয়টার্স। এমন সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনার পারদ আরও বেড়েছে।

তেহরানের আর্জেন্টিনা স্কয়ার ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। এ স্কয়ারের পাশেই একাধিক ব্যাংকের সদর দফতর এবং বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। এর মধ্যে জাপান ও অস্ট্রেলিয়ার দূতাবাস উল্লেখযোগ্য।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম