৫ ঘণ্টা পর নিউ ইয়র্কে বিদ্যুৎ ফিরেছে

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৬:৩৬

শনিবার সন্ধ্যায় বড় ধরণের বিপর্যয়ের পর আবারও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বিদ্যুৎ ফিরেছে। জ্বালানি কোম্পানি কন এডিসন জানিয়েছে, শহরের সবচেয়ে জনবহুল এলাকা ম্যানহাটনের সত্তর হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিপর্যয়ের কবলে পড়ে। বন্ধ হয়ে যায় শহরের পাতাল রেল, লিফটেও আটকা পড়েন অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে নিউ ইয়র্ক শহর। শনিবার সন্ধ্যায় ৫ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে নিউ ইয়র্ক

১৯৭৭ সালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের বার্ষিকীর দিনে এবারে আবারও নিউ ইয়র্কে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটলো। ৭০-এর দশকের ওই বিপর্যয়ে নিউ ইয়র্কের গগণচুম্বী ভবনগুলো অন্ধকারের কবলে পড়ে আর লুটপাটসহ নানা অরাজকতা শুরু হয়।

শনিবার সন্ধ্যায় আবারও বিদ্যুৎ বিপর্যয় শুরু হওয়ার পর মধ্যরাতের আগে কন এডিসনের প্রধান জন ম্যাকঅ্যাভয় বলেন, বিপর্যয়ের কবলে পড়া ছয়টি নেটওয়ার্ক সচল হয়েছে। তিনি জানান, একটি সাবস্টেশন থেকে এই সমস্যা শুরু হয়েছে। তবে এর কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে।

নিউ ইয়র্কের অগ্নি নির্বাপণ দফতর জানিয়েছে, ব্যাপক এলাকা জুড়ে এই বিদ্যুৎ বিপর্যয় ছড়িয়ে পড়ে। সড়ক বাতি ও ট্রাফিক লাইটও হয়ে যায়। বিভিন্ন এলাকার ভবন খালি করতেও বাধ্য হয় তারা। পাতাল রেলে বেশ কয়েকজন যাত্রী এক ঘণ্টা ধরে আটকে পড়ার পর ট্রেন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষ।

বাতিল করা হয় শনিবার রাতের বেশ কয়েকটি শো। ফলে থিয়েটার দর্শণার্থীরা ভেন্যুর বাইরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বাতিল হয়ে যায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গায়িকা জেনিফার লোপেজের একটি শো। জনপ্রিয় এই গায়িকা টুইট বার্তায় জানান, শো বাতিলের ঘটনায় দুঃখ পেয়েছেন তিনি।

বিদুৎ চলে যাওয়ার সময়ে বারে যাচ্ছিলেন অ্যালেক্স হ্যামারলি (২৬)। বিবিসিকে তিনি বলেন, ‘৪৫টি ব্লকে পাতাল ট্রেন নেই। অর্ধেক ট্রেন বন্ধ হয়ে গেছে। এটা বিরক্তিকর। আমি অবাক হয়ে যাচ্ছি যে মানুষ এখনও উন্মত্ততার প্রকাশ ঘটাচ্ছে না। পুলিশ শুধু রাস্তা আটকানোর চেষ্টায় আছে’।

নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে কোনও অপরাধের জন্য বিদ্যুৎহীন পরিস্থিতি তৈরি হয়নি। টুইটারে তিনি লেখেন, এটা একটা যান্ত্রিক ইস্যু ছিল।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম