যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করা হয়েছে: মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৯, ০৪:০৩আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৪:০৪

অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড। শুক্রবার এল সালভেদরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। যুক্তরাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করা হয়েছে: মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী
এর আগে যুক্তরাষ্ট্রে অভিবাসী ঢল নিয়ন্ত্রণে মেক্সিকোকে ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেয় ট্রাম্প প্রশাসন। দেশটিকে জানিয়ে দেওয়া হয়, এই সময়ের ব্যবস্থা নিতে না পারলে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যে তাদের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্তে কড়াকড়ি আরোপ না করলে সব ধরনের মেক্সিকান পণ্য আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। শুল্ক আরোপের এ হার প্রতি মাসে বাড়তে থাকবে। গত ১০ জুন থেকে এ শুল্ক আরোপের ঘোষণা কার্যকরের কথা ছিল। এ নিয়ে মীমাংসা করতে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আলোচনা চলতে থাকে। পরে দুই দেশের এক যৌথ ঘোষণায় জানানো হয়, গোটা সীমান্তে অভিবাসন সংক্রান্ত কর্মসূচি বিস্তৃত করার ব্যাপারে রাজি হয়েছে মেক্সিকো।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের