দক্ষিণ চীন সাগরে চীনা হস্তক্ষেপে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১০:৪৬আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:৫৯

দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, অঞ্চলটিতে তেল ও গ্যাসসহ অন্যান্য সেক্টরে চীনা হস্তক্ষেপের যে খবর এসেছে তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দক্ষিণ চীন সাগরে চীনা হস্তক্ষেপে উদ্বেগ যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলে তেল-গ্যাস খাতে চীনের উসকানিমূলক কর্মকাণ্ড অঞ্চলটির দাবিদার অন্য দেশগুলোর জ্বালানি নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এতে করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় উন্মুক্ত বাজার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর আগে একই ইস্যুতে শুক্রবার ভিয়েতনামের পক্ষ থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। দেশটির অভিযোগ, তেল সংক্রান্ত জরিপকাজ পরিচালনা করে চীনের এমন একটি জাহাজ ভিয়েতনামের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। ভিয়েতনামের পানিসীমা থেকে সরে যেতেও বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। দক্ষিণ চীন সাগরে চীনা হস্তক্ষেপে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে প্রায় ৫ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশও ওই অঞ্চলের ওপর কর্তৃত্ব দাবি করে থাকে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের দাবি না করলেও আন্তর্জাতিক সমুদ্রপথ হিসেবে ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি ধরে রাখতে চায় তারা।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম