পাকিস্তানে হাসপাতালের বাইরে বিস্ফোরণ, নিহত ৯

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৯, ১৫:৪১আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৫:৪২

পাকিস্তানে রবিবার একটি হাসপাতালের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় এক আত্মঘাতী নারী এ বিস্ফোরণ ঘটায়।

পাকিস্তানে হাসপাতালের বাইরে বিস্ফোরণ, নিহত ৯ পুলিশ জানিয়েছে, রোগী ও হাসপাতালের স্টাফদের টার্গেট করে এ বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে বন্দুকধারীর গুলিতে নিহত হন দুই পুলিশ সদস্য।

ডেরা ইসমাইল খান জেলায় দায়িত্বরত পুলিশের ঊর্ধতন কর্মকর্তা সালিম রিয়াজ খান জানান, বন্দুকধারীরা মোটরসাইকেল থেকৈ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে নিহত হন দুইজন। পরে হাসপাতালের প্রবেশদ্বারে হামলা চালানো হয়। এতে আরও চার পুলিশ সদস্য এবং স্বজনদের দেখতে হাসপাতালে যাওয়া তিন বেসামরিক নাগরিক নিহত হন।

তিনি জানান, আহতদের মধ্যে আট পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞ ইনায়েত উল্লাহ জানান, আত্মঘাতী হামলাকারী নারী ৭ কিলোগ্রাম বিস্ফোরক বহন করছিল।

হামলায় হাসপাতালে জরুরি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম