জনসন জনগণের ভোটে নির্বাচিত হননি: করবিন

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৮:৩৮

যুক্তরাজ্যের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী বরিস জনসনের সমালোচনা করলেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। একাধিক টুইট বার্তায় তিনি প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, বরিসন জনসন জনগণের ভোটে নির্বাচিত হননি।

নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন (বামে) এবং লেবার পাটির নেতা জেরেমি করবিন

মঙ্গলবার যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দলের দস্যরা চারদফা ভোটের পর মঙ্গলবার তাকে নতুন নেতা নির্বাচিত করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নিয়ম অনুযায়ী বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর শপথ নেবেন বরিস জনসন। মঙ্গলবার শেষ দিনের মতো পূর্ণ কর্মদিবস দায়িত্ব পালন করবেন বিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে।

জেরেমি করবিন এক টুইটে বলেছেন, বরিস জনসন কনজারভেটিভ পার্টির এক লাখেরও কম সদস্যের ভোট পেয়ে নির্বাচিত। তিনি ধনীদের ট্যাক্স মওকুফের গোষণঅ দিয়ে নিজেকে ব্যাংকারদের বন্ধু বলে উপস্থাপন করেছেন। তিনি নো ডিল ব্রেক্সিট নিয়েই কাজ করতে চান।

পরবর্তীতে আরেকটি টুইটে বলেন, ‘নো ডিল ব্রেক্সিট মানে চাকরি থেকে ছাটাই, জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং আমাদের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকিতে ফেলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করা। করবিন বলেন,  আমাদের দেশের জনগণেরই নির্ধারণ করা উচিত যে কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী।

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। গত ১৩ জুন থেকে শুরু চার দফার ভোটের প্রায় সবগুলোতেই এগিয়ে ছিলেন বরিস জনসন। 

 

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম