শিশুদের সেবায় গাজার হাসপাতালে দক্ষিণ আমেরিকা ও ইতালির চিকিৎসক দল

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ২০:১৭আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:২০
image

অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় শিশুদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকা ও ইতালির কয়েকজন চিকিৎসক। গত শুক্রবার (১৯ জুলাই) থেকে গাজার খান ইউনিস শহরের ‘ইউরোপিয়ান হসপিটাল’ এ জরুরি অস্ত্রোপচারের কাজে নিয়োজিত রয়েছে চিকিৎসকদের তিনটি দল। স্বেচ্ছাসেবী এ অর্থোপেডিক সার্জনদের নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক লাউতারো কাম্পোস। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার গাজা থেকে আবারও নিজ নিজ দেশে ফিরে যাবেন তারা।

দক্ষিণ আমেরিকা ও ইতালি থেকে গাজায় যাওয়া চিকিৎসক দল
চিকিৎসক দলগুলো এবারই প্রথম গাজা সফর করছে না। মধ্যপ্রাচ্যের শিশুদের মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন ‘প্যালেস্টাইন চিলড্রেন রিলিফ সোসাইটি’র সঙ্গে একত্রিত হয়ে আগেও গাজার শিশুদের সেবা দিয়েছে তারা। প্রথমবার তারা গাজা সফর করেছেন বছর খানেক আগে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি অর্থোপেডিক সার্জন জামাল আবু হিলাল জানান, চিকিৎসক দল ১৬টি সার্জারি করেছে। আরও ৩০টি সার্জারি করার কথা রয়েছে তাদের। হিলালের আশা, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, এমন রোগীদের সহায়তায় এবং স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে স্বেচ্ছাসেবী চিকিৎসকরা এ ধরনের সফর চালিয়ে যাবেন।

আর্জেন্টিনার চিকিৎসক দলের কার্যক্রমের কথা জানিয়ে গত ২১ জুলাই টুইট করেছিল ‘প্যালেস্টাইন চিলড্রেন রিলিফ সোসাইটি’। সেখানে বলা হয়, ‘অসহায় শিশুদের অস্ত্রোপচার করতে এ সপ্তাহে আমাদের স্বেচ্ছাসেবী অর্থোপেডিক সার্জারি দল আর্জেন্টিনা থেকে গাজায় এসে পৌঁছেছে। প্রথম দিনে ৮০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছে তারা। এর মধ্য দিয়ে ৪৪ জনকে অস্ত্রোপচারের জন্য শনাক্ত করা হয়েছে। দক্ষিণ আমেরিকার এ বড় বড় চিকিৎসকদের সঙ্গে কাজ করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম