১২ হাজার ৫শ কর্মী ছাঁটাই করবে নিশান

বিদেশ ডেস্ক
২৫ জুলাই ২০১৯, ১৯:১০আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৯:১৬
image

বিশ্বজুড়ে ১২ হাজার ৫শ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। আগামী তিন বছরে ধাপে ধাপে এ ছাঁটাইয়ের কাজ চলবে। বছরের প্রথম তিন মাসে লভ্যাংশ না আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন কোন জায়গায় এ ছাঁটাই চালানো হবে তা সুনির্দিষ্ট করে জানায়নি নিশান কর্তৃপক্ষ।

নিশান কার প্ল্যান্ট
বিশ্বজুড়ে নিশানের ১ লাখ ৩৯ হাজার কর্মী নিয়োজিত রয়েছে। ২০১৯ সালের প্রথম তিন মাসে কোম্পানিটির নীট আয়ের পরিমাণ ৯৪.৫ শতাংশ কম হয়েছে। বলা যায়, ওই সময়ের মধ্যে লাভের দেখা পায়নি নিশান।

পূর্বে ৪৮০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিলেও বুধবার (২৪ জুলাই) গুঞ্জন শোনা যাচ্ছিলো সব মিলে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করতে পারে নিশান। তবে সে ধারণাকেও ছাড়িয়ে গেছে কোম্পানিটি। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে আগামী তিন বছরে ১২ হাজার ৫০০ কর্মকে চাকরি হারাতে হবে। ২০২২ সালের শেষ নাগাদ নিজেদের উৎপাদন সক্ষমতা ও মডেলের সংখ্যা ১০ শতাংশ কমিয়ে আনবে নিশান।

যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে নিশানকে। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা করে বিক্রি ঠিক রাখতে সেখানে বড় ধরনের ছাড় দিতে হচ্ছে তাদের। কোম্পানিটি জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে ইউরোপ, এশিয়া, ওশেনিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গাড়ি বিক্রির হারে বড় ধরনের পতন হয়েছে।

নিশানের প্রেসিডেন্ট হিরোতো সাইকাওয়া এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বজুড়ে আটটি স্থানে এরইমধ্যে উৎপাদন কমিয়ে এনেছে তার কোম্পানি। ২০২০ সালের মার্চ নাগাদ নিশান কর্তৃপক্ষ ৬ হাজার ৪শ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

/এফইউ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি