গরুই একমাত্র প্রাণী যে বাতাসে অক্সিজেন ছাড়ে, বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৮:৫৩
image

গরুকে কেন্দ্র করে সহিংসতা-হত্যাযজ্ঞ আর গরু বন্দনা ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বের জন্য নতুন কিছু নয়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ সিং সেই বন্দনায় নতুন মাত্রা যোগ করে খবরের শিরোনাম হয়েছেন। তিনি দাবি করেছেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণের পাশাপাশি বাতাসে অক্সিজেন ছাড়ে। বৃহস্পতিবার (২৫ জুলাই) তার এ সংক্রান্ত ভাষ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।    

প্রতীকী ছবি

বৃহস্পতিবার দেরাদুন এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গরুর দুধ এবং গোমূত্রে থাকা ঔষধি গুণাগুণ নিয়ে কথা বলছিলেন তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, গরুই একমাত্র প্রাণী যেটি অক্সিজেন গ্রহণের পাশাপাশি বাতাসে অক্সিজেনের জোগানও দেয়। তিনি আরও বলেন, গরুর সান্নিধ্যে থাকলে শ্বাসকষ্টজনিত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তা-ই নয়, গরুর কাছাকাছি থাকলে যক্ষ্মার মতো রোগও সেরে যায় বলে দাবি তার।

মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক কর্মকর্তা ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বক্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন। বলেছেন, এতে অবাক হওয়ার কিছুই নেই। উত্তরাখণ্ডের পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের বিশ্বাসের প্রতিফলনই ঘটেছে ত্রিবেন্দ্র রাওয়াতের মন্তব্যে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘এতদিন গরুর দুধের এবং মূত্রের ঔষধি গুণ সম্পর্কে সকলেই ওয়াকিবহাল ছিলেন। পাহাড়ের মানুষরা এটাও বিশ্বাস করেন, গরু তাদের অক্সিজেন দেয়।’

দিন কয়েক আগেই আবার উত্তরাখণ্ডের বিজেপি রাজ্য সভাপতি ও সংসদ সদস্য অজয় ভাট দাবি করেছিলেন, অন্তঃসত্ত্বা মহিলারা যদি গারুদ গঙ্গার জল পান করেন, তবে সিজারিয়ান ডেলিভারি এড়িয়ে যাওয়া সম্ভব। আর এরপরই প্রকাশ্যে এলো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য।

গত কয়েক বছরে উত্তর ভারতে, বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যে কথিত গো-রক্ষকদের তাণ্ডব এবং গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গরু জবাইকারী সন্দেহে মুসলমান ও দলিতদের ওপর হামলার সংখ্যা বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ২০১৫ থেকে ২০১৮ সালে ভারতে গরুকেন্দ্রিক সহিংসতায় অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে৷

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম