রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব মাহাথিরের

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ০৬:০০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৭:১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করলে মিয়ানমারের তাদের আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, মালয়েশিয়া কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, তবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মিয়ানমারের গণহত্যায় তারা চুপ থাকতে পারেন না।

রোহিঙ্গাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব মাহাথিরের ২০১৭ সালের আগস্টে রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৭ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বড় অংশটি বাংলাদেশে পালিয়ে এলেও জাতিসংঘের হিসাবে চার লাখেরও বেশি রোহিঙ্গা এখনও মিয়ানমারে রয়ে গেছে। জাতিসংঘ দেশটিতে রোহিঙ্গাবিরোধী সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ বলেন, মিয়ানমার অনেকগুলো রাজ্যের সমন্বয়ে গঠিত হয়েছে। ব্রিটিশরা চেয়েছিলো একসঙ্গে শাসন করতে। সেজন্যই অনেককে এক করে বার্মা রাষ্ট্র গঠন করা হয়। তিনি বলেন, তবে এখন তাদের নাগরিকত্ব দেওয়া উচিত, নয়তো আলাদা রাষ্ট্র গঠনের সুযোগ দেওয়া উচিত।
চীনে উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন নিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়া সবসময়ই আলোচনা ও আইনের মাধ্যমে সমস্যার সমাধান চেয়ে এসেছে। তিনি বলেন, আমাদের চীনকে বলা উচিত যে তারা আপনাদের নাগরিক। ধর্ম আলাদা হওয়ার কারণে আচরণ আলাদা করবেন না।
মাহাথির বলেন, যখন আপনি সহিংসতার আশ্রয় নেবেন, তখন সবকিছু অনেক কঠিন হয়ে যাবে। কারণ, সহিংসতার মাধ্যমে কোনও কিছু অর্জনের নজির অনেক কম।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’